Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৫€ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন ৭. বিরতিহীন আমল: বাইর ও ভেতরের দিক থেকে সালিককে অবশ্যই উপাসনার বস্ত্রে আবৃত রাখতে হবে সর্বদা প্রতিটি মুহূর্তে যে কাজটি সর্বাধিক উপকারী ও জরুরী, তাতেই তাকে নিমগ্ন থাকা চাই। সুতরাং যে প্প্রথম স্তরের, তাকে অবশ্যই এশী হিতোপদেশের সীমাবদ্ধতার মধ্যে থাকতে হবে৷ সময়মতো সুন্নাত মুতাবিক নামায পালন করতে হবে ও অন্যান্য সময় জিকির করে কাটাতে হবে৷ আর মাশাইখে আজম নির্দিষ্ট করেছেন যে, সকল জিকিরের সম্রাট হলো: লা ইলাহা ইল্লাল্লাহ এটার মধ্যে আছে বিলুপ্তি নেফি) ও স্থিতি (ইসবাত)। এর কারণে জিহা থেকে যখন এটা উচ্চারিত হয় তখন জাকির আল্লাহর সঙ্গে জীবন্ত হয়ে ওঠে। সৃষ্টি হয় হৃদয় ও জিহার মধ্যে সঙ্গতি বিলুপ্তিকালে [নফি- লা ইলাহা] সে নিজেকে বিলুপ্ত বা ফানা করে দেয়৷ সবকিছু অস্তিত্বহীন হয়৷ আবার স্থিতিকালে [ইসবাত- ইল্লাল্লাহ] মহাবিশ্বের অস্তিত্ব ফিরে আসে [বাকা]| সবকিছু পুনরায় অস্তিত্বশীল হয়৷ এই কালিমা বার বার উচ্চারণের ফলে তাওহীদের স্বরূপ তার হৃদয়ে স্পষ্ট হয়ে ওঠে৷ সে বুঝতে পারে, তাওহীদের মূল হৃদয়ে প্রতিষ্ঠিত এর শাখা-প্রশাখা রূহের মধ্যে বিস্তৃত। এসময়, জিকির পরিণত হয় হৃদয়ের গুরুত্বপূর্ণ গুণে। অবসন্নতার সময় জিহার জকির স্থিত হওয়ার রাস্তা খুজে পায় না৷ তবে শেষ পর্যন্ত একটি স্থানে সে স্থির হয় যেখানে জিকির পরিণত হয় হৃদয়ের রত্বে। তখন জাকির রূপান্তরিত হয় জিকিরে, জকির রূপান্ততি হয় হৃদয়ে এবং হৃদয় মাজকুরের [জিকিরের মূল স্বয়ং আল্লাহতে) মধ্যে বিলীন হয়

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।