Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৫৪ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন খারাপ কথাবার্তার ফলাফল শাস্তি বৈ নয়৷ নীরবতা ছাড়া নিরাপত্তার রাস্তা কখনো নিরাপদ নয়৷ হযরত মরিয়ম ও ঈসা আলাইহিসসালাম সম্পর্কে বর্ণিত আছে, আল্লাহ তাআলা হযরত মরিয়মকে নীরবতা পালন করতে বললেন এটা ছিলো হযরত ঈসা আলাইহিসসালামের মুখ থেকে কথা উচ্চারণের পূর্বশর্ত ঈসা আলাইহিস সালামের আত্মা থেকে কথা বেরুলো আর মরিয়ম আলাইহাসসালামের নফস থেকে সৃষ্ট কথা বন্ধ হলো৷ ৬. চিন্তাকে নিয়ন্ত্রণে রাখা: মানব মন চিন্তার জঙ্গল আজেবাজে চিন্তা থেকে মুক্ত থাকার উপায় হচ্ছে সর্বদা আল্লাহর জিকির-ফিকিরে নিমগ্ন থাকা। কিছু চিন্তা উত্তম হলেও, এ রাস্তার প্রাথমিক সালিকদের মধ্যে সে উত্তম চিন্তা কোনটি তা প্রকাশ পায় না৷ হাদিসুন নাফস এর অর্থ হলো: মানুষের নফস কথার রূহ এর সঙ্গে সংযুক্তি হেতু কথা বলার গুণাবলীর সঙ্গে সহজাতা এটা নিজের প্রেমাস্পদের সাথে বাক্যালাপের প্রত্যাশী সদা-সর্বদা আর এই প্রেমাস্পদ হলো হৃদয়। যে মুহূর্তে নফস দেখতে পায় হৃদয় নিজের দিকে মনোযোগী হয়েছে ও তার কর্ণ অন্য কোনো শব্দ শুনা থেকে বিরত হয়ে গেছে, তখনই নফস হৃদয়ের সাথে বাক্যালাপে নিমগ্ন হয়৷ আর এভাবে অতীত ঘটনাবলীর কথা স্মরণ করাতে থাকে- যেমন: বিভিন্ন জনের সঙ্গে আলাপ-আলোচনা, অন্যের কথা শ্রবণ, চোখে দেখা বিভিন্ন বস্তু, জিহ্বা দ্বারা স্বাদ গ্রহণ, ছোঁয়ার স্মৃতি এবং ভবিষ্যতের সুখবর প্রদান ইত্যাদি। একমাত্র তারই কথা শুনতে হৃদয়কে অভ্যন্ত রাখাও নফসের কাজ। ফলে সালিকের হৃদয় স্বীয় আত্মার কথা ও আল্লাহর কথা শ্রবণ থেকে গাফিল থাকো চিন্তাকে নিয়ন্ত্রণে রাখতে খিলওয়াত পালনকারী যখন অধ্যবসায়ী হয় ও আল্লাহর তাওহীদের মধ্যে বিলীয় হয়ে যায়, তখন হাদিসুন নাফসের বিলুপ্তি ঘটেো৷ নফস হয়ে যায় নীরব, হৃদয়ের কর্ণ নফসের কথা শ্রবণ থেকে হয় মুক্ত এবং প্রস্তুতি গ্রহণ করে নেয় এশী বাণী শুনতে।

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।