Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৫২ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন এরপর খুব খুশু-খুজুর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনায় দু'রাকাআত নফল নামায পড়বে৷ প্রথম রাকাআতের ফাতিহা ও সুরা পাঠ শেষে সে দু'আ করবে: “হে আমাদের প্রভু! আমরা তোমার উপর ভরসা করি, তোমার উপর আশ্রয় চাই, তুমিই একমাত্র আশ্রয়স্থল।” নামায শেষে সে কায়মনোবাক্যে জিন্দেগীর গুনাহ- খাতার জন্য অনুতপ্ত হবে ও তাওবা করবে আল্লাহর দরবারে৷ সে নিজের তনু-মন- প্রাণ সম্পূর্ণরূপে আল্লাহর নিকট আত্মসমর্পণ করবে৷ সে কিবলামুখী হয়ে চোখ বদ্ধ করে বসে যতক্ষণ সম্ভব তাশাহহুদ [কালিমা শাহাদাত] পাঠ করবে৷ এরপর আল্লাহ তা*আলাকে হাজির-নাজির হিসাবে ধ্যান করে গভীর মুরাক্কাবায় নিমগ্ন হবে। এভাবে সে এঁশী ছোঁয়া পেতে প্রান্তৃতি গ্রহণ করবে প্রস্তুত হবে মহাপ্রভুর অসীম বদান্যতার সায়রে নিমজ্জিত হতে। নির্জনবাসের মধ্যে দৃঢ়তাকে পবিত্রকরণ, ধৈর্যধারণ এবং আল্লাহর সানিধ্য লাভের ইচ্ছার ওপর একনিষ্ঠতা অর্জনের পর সালিককে নিচের সাতটি শর্ত পালন করতে হবো ১. সর্বদা অযু অবহ্থায় থাকা: ক্লান্তভাব অনুভূত হলেই অযু করবে৷ অযুর মাধ্যমে তার অভ্যন্তরের বাইরদিকে বিস্তৃত পবিত্রতার আলো উজ্্বল হয়ে ওঠবে৷ অযু হলো হৃদয়ের ওজ্ভ্বল্যতার সহায়ক ২. সর্বদা রোযা রাখা: উপবাস অবস্থায় সুন্নাতের আশীর্বাদের মধ্যে তার সময় অতিবাহিত হবে। ৩. অত্যন্ন পানাহার: ইফতারের সময় তার খাবার হবে খুব অক্প। শুধু রুটি ও লবণ হলে আরো ভালো সে যদি শুরু করে আস্ত রুটি দ্বারা তাহলে (চল্লিশ দিনের) শেষ দশ দিন সে গ্রহণ করবে অর্ধেক রুটি। সে যদি অর্ধেক রুটি দ্বারা শুরু করে তাহলে শেষে সে আহার করবে একচতুর্থাংশ রুটি।

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।