Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৫১ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন এরূপ অধঃপতনের ফলাফল হেতু সে নিজেই নতুন শরীয়ত ও নবুওয়াতের দাবী করে বসতে পারে৷ আর এরই মাধ্যমে দূরে সরে পড়ে ইসলামের সঠিক রাস্তা থেকে- এমনকি বের হয়ে যায় ইসলাম থেকে [আল্লাহর নিকট আমরা আশ্রয় প্রার্থনা করি] অপরদিকে কারো নিয়ত সঠিক ও পবিত্র হলে, কারামতের প্রকাশ ঘটতে পারে৷ এটা তখন তার জন্য আল্লাহ্‌র ক্ষমতা ও মাহাঝ্্যের সুস্পষ্ট প্রমাণ হিসাবে প্রস্ফুটিত হয়ে ওঠে৷ তার মধ্যে ঈমান-আমলের দৃঢ়তা, যথার্থতা ও হাক্িক্কাত স্থায়িত্ব লাভ করে৷ যদি খিলওয়াত [নির্জনবাস] পালনকারীর মধ্যে নিজের কোনো সম্পদের প্রতি আকর্ষণ বিদ্যমান থাকে, তবে তাকে অবশ্যই নিজেকে এ থেকে মুক্ত করতে হবো যদি এই সম্পদের মালিকানা তার পরিবারের হয়ে থাকে, তাহলে নিজের মালিকানা বিসর্জন করে দিতে হবে৷ শুধুমাত্র খিলওয়াত পালনের স্থানে যেসব বস্তু নেওয়া তার জন্য জরুরী শুধু সেগুলোই নেবে- যেমন, জায়নামাজ ও পরিধেয় বস্ত্রাদি। খিলওয়াতের স্থানের দরজায় উপস্থিত হয়ে সে দুআ করবে: “হে আল্লাহ! আমাকে সঠিকভাবে প্রবেশ হতে দিন এবং সঠিকভাবে বের করুন৷ আপনার অনুগ্রহে আমাকে সফলতা দান করুনা” জায়নামাজে উঠার সময় প্রথমে ডান পা রেখে সে বলবে: “বিসমিল্লাহির রাহমানির রাহীম। সকল প্রশংসা আল্লাহর জন্য৷ দরূদ ও সালাম আল্লাহর রাসূলের প্রতি৷ হে আল্লাহ! আমার গুনাহ-খাতা মাফ করে দিন, আপনার করুণার দরজা আমার জন্য খুলে দিনা”

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।