Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৪৯ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন (ঘ) কম ঘুমানো। (ও) সর্বদা জিকির করা৷ (চ) কুমন্ত্রণা পরিত্যাগ করা৷ জে) সর্বদা মুরাক্লাবা করা৷ |ভীত অবস্থায় ধ্যানস্থ থাকা! কৃচ্ছসাধনার [রিয়াজত] অর্থ হলো ইচ্ছা ও প্রয়োজনীয়তার বিসর্জন খিলওয়াতের |নিজনবাসের] শর্তাবলী সুফিয়ায়ে কিরামের মতে খিলওয়াত চল্লিশ দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের সঙ্গ ছাড়া ও আল্লাহর সঙ্গ ধরা হলো সালিকের উদ্দেশ্য। এভাবেই কেটে যাবে সারা জীবন৷ চল্লিশ দিন একাধারে খিলওয়াত পালনের মধ্যে উপকার হলো, এর বদৌলতে আধ্যাত্মিক প্রকাশ উন্মোচণ হওয়া শুরু হয়৷ যদি সালিক তার বাকি সারা জীবন আল্লাহর আনুগত্যে কাটায় ও মানুষ থেকে দুরে থাকে, তাহলে আধ্যাত্মিক প্রকাশ হতেই থাকবে- আর এ থেকে উত্তম কোনো অনুগ্রহ নেই৷ আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হলে কিছুদিনের জন্য খিলওয়াত পালন তার জন্য একান্ত আবশ্যকা অন্তত বছরে একবার তাকে চল্লিশ দিনের জন্য খিলওয়াতে বসতে হবে৷ ফলে তার নফসকে সে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে এবং আল্লাহর ধ্যান-মুরাঞ্কাবা ও তিলাওয়াতুল কুরআনে অভ্যস্ত হতে পারবে। খিলওয়াতের নিয়ম-কানুন সঠিকভাবে মানার মধ্যেই নিহিত এটা পালনের উপকার যে কেউ খিলওয়াতের নিয়ত করবে প্রথমে তাকে জাগতিক ইচ্ছার সকল কলুষ থেকে মুক্ত হতে হবে৷ একই সময় তার সকল উপাসনাও হবে পরজগতের সকল উপকার লাভের ইচ্ছা থেকেও মুক্তা [অর্থৎ, তার সব আমল হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়]

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।