Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৪৬ | হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্ী রা. এর 'আওয়ারিফুল মা*আরিফ" থেকে তুহফাতুস সালিকীন পঞ্চম পরিচ্ছেদ হিলওয়াত [নির্জনবাস] নির্জনবাস পরবর্তী যুগের সুফিদের অভ্যাস এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলো না। সে যুগে “সুহবাত” বা সান্নিধ্য ছিলো সকল উত্তমের মধ্যে উত্তম৷ সাহাবায়ে কিরাম সুহবাত থেকেই সর্বোচ্চ মর্যাদার অধিকারী হয়েছিলেন৷ সাহাবায়ে কিরাম অর্থই হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবাত লাভকারী সৌভাগ্যবান একদল মানুষ৷ তাঁদের আত্মা নবুওয়াতের মাহাত্ম্য দ্বারা উদ্ভাসিত হয়, চারিত্রিক সাধূতা ও পবিত্রতা তাঁদেরকে ঝেষ্টন করে ফেলে৷ হৃদয় হয়ে ওঠে দুনিয়াবিমুখ, প্রশান্তি আসে অন্তরে ঈমানের নিশ্চয়তার দূরদৃষ্টি হেতু, আল্লাহপ্রেমের অমিয় সুধায় পরিপূর্ণ হয়ে ওঠে অন্তরাত্মা- যে প্রেমে ছিলো পবিত্রতা ও আনুগত্যতার প্রচণ্ড আকর্ষণ নবুওয়াতের সূর্য অস্ত যাওয়ার পর, সাহাবায়ে কিরামের আন্তরাত্মায় ক্রমান্বয়ে কম্পন শুরু হয়৷ মতানৈক্য আত্মপ্রকাশ করে৷ অবশেষে তা সে পর্যন্ত বিস্তৃত হয় যে, সুহবাত থেকে অধিক ফলদায়ক ও প্রিয় হয়ে ওঠে খিলওয়াত বা নির্জনবাস। ঈমান সংরক্ষণে জুরুরী হয়ে ওঠে “খানক্কাহ* এবং নির্জনবাস৷ হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লা ই আলাইহি বলেন, যদিও সুন্নাতের পূর্ণাঙ্গ অনুসরণের যুগে খিলওয়াত ছিলো না, কিন্তু এর পূর্বের যুগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহপ্রেম ও আনুগত্যের প্রাবল্য হেতু খিলওয়াত অবলম্বন করেন তিনি হিরা পর্বতের গুহায় যেতেন ও রাতভর একাকী আল্লাহর জিকির ও ধ্যানের মধ্যে নিমগ্ন থাকতেন। খিলওয়াতের পক্ষে এই হাসিদই সর্বাধিক শক্ত। তবে চল্লিশ দিনের চিল্লা বা খিলওয়াতের পক্ষেও আল্লাহ্‌র কালাম ও রাসুলের হাদিস বিদ্যমান।

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।