৪৫ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন মুর্শিদ যদি মনে করেন, বিশেষ বস্ত্রের প্রতি মুরীদের আকর্ষণ সৃষ্টি হয়েছে, তাহলে তিনি তাকে কাছে ডেকে এনে এটা পরিবর্তন করে দেনা তিনি যদি লক্ষ্য করেন, জমকালো জামাকাপড়ের প্রতি মুরীদ ঝুঁকে পড়েছে, তাহলে তিনি তাকে পরিয়ে দেন মোটা সুতার খিরক্কা। তিনি যদি দেখেন, মুরীদ নিজের কামালতি জাহির করার উদ্দেশ্যে মোটা সুতার খিরক্কা পরতে অভ্যস্ত হয়ে পড়েছে, তাহলে তিনি তাকে পরিয়ে দেন মশ্রিণ সুতার জামা। তিনি যদি লক্ষ্য করেন, তার মুরীদ কোনো বিশেষ রং বা আকারের প্রতি আকৃষ্ট হয়েছে, তাহলে তিনি এটা তার জন্য নিষিদ্ধ করেন৷ মোটকথা, সবক্ষেত্রেই পরিধেয় বন্ত্রের রং ও আকার কী হবে তা নির্ভর করে মুর্শিদের অন্তদৃষ্টির ওপর কিছু শায়খ মুরীদের বস্ত্র পরিবর্তনের নির্দেশ দেন না৷ তাদের দৃষ্টি নিবদ্ধ থাকে মুরীদের হালকে লুকিয়ে রাখা ও এর বিকাশকে ঢেকে রাখার মধ্যে শায়খরা মুলত চিকিৎসকের মতো মুরীদরা রোগির মতো, একেক জনের আছে একেক ধরনের রোগ যা মুর্শিদ সনাক্ত করেছেন৷ সুতরাং সঠিক ওঁষধ দিয়ে রোগ থেকে মুরীদকে মুক্ত করেন৷ মুর্শিদের দিকনির্দেশনা সাধুতা ও উপদেশনির্ভর৷ তাদের ভিত পরিত্রাণ ও সাফল্যের রাস্তার ওপর প্রতিষ্ঠিত।
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।