Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৪৩ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন ইচ্ছা ও খোদাপ্রাপ্তির আকাজ্ক্ষায় আন্তরিকতা প্রমাণিত হবে৷ অন্যথায় খিরক্কা পরা বৈধ নয়৷ উপরোক্ত দু'ধরনের খিরক্কা ছাড়াও কেউ কেউ আরেক ধরনের খিরক্কার কথা বলেন যাকে “পবিত্রতার খিরক্লা" বা "খিলাফতের খিরক্লা' বলা হয়৷ শায়খ যখন তাঁর শাগরিদের মধ্যে পবিত্রতার প্রভাব লক্ষ্য করেন, নিজের মতো শায়খের পর্যায়ে উন্নীত হওয়ার যোগ্যতা তার মধ্যে দেখতে পান, তখন তিনি নিজের খলিফা হিসাবে মুরীদকে নিযুক্ত করে থাকেন৷ এসময় নিদর্শন হিসাবে নিজের খিরক্কাও পরিয়ে দেন৷ এটাই হচ্ছে খিলাফতের খিরক্কা। রঙিন খিরকা রঙিন খিরক্কা পছন্দ হচ্ছে শায়খদের একটি প্রশংসনীয় আমল৷ তবে সুন্নাত আমল হলো সাদা জামা৷ এ ব্যাপারে সুফিদের মধ্যে কোনো মতানৈক্য নেই৷ তবে এটাও সত্যি যে, সাদা কাপড় বেশি বেশি ধৌত করতে হয়৷ ফলে অনেক সময়ও নষ্ট হয়ে যায়। সুতরাং যারা সর্বদাই আল্লাহর ধ্যান ও উত্তম আমলের মধ্যে নিমগ্ঘ থাকেন তাদের জন্য এই সময়টুকু বিফলে যায়৷ এদের ক্ষেত্রে রঙিন জামাকাপড় পরিধান অনেকটা উত্তম কারণ কাপড় পরার আমল থেকে নফলের আমলের মধ্যে অধিক প্রতিদান পাওয়া যাবে৷ অধিক উত্তম বস্তু অর্জনে যদি স্বল্প উত্তম বস্তুকে বিসর্জন দিতে হয়, তাহলে সেটাই উত্তম৷ কালো রং কলুষতার বিরুদ্ধে উত্তম হলেও সুফিরা নীল রংকে বেশি পছন্দ করেন৷ সুফিরা সাধারণত পরিধেয় বস্ত্রের রং নিজের হালের সাথে সামঞ্জস্যশীল রেখে পছন্দ করেন। ্ কালো রং তার জন্য খাঁটে যে লোভ-লালসা ও শাহওয়াতের অন্ধকারে নিমজ্জিত আছে৷ তার ওয়াক্তও থাকে আধারে ঢাকা।

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।