Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৪১ হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ+” থেকে তুহফাতুস সালিকীন আমোদ| অনুরূপ পরিধান থেকেও মানুষ আনন্দবোধ করে৷ আকর্ষণীয় জামাকাপড়ও হতে পারে যৌনাকর্ষণের উপাদান৷ ২. মানুষের চিরদুশমন শয়তান ও সমসাময়িক সমাজে প্রতিষ্ঠিত পাপকার্ষের বিরোধিতা করা৷ এসব ব্যাপার ভালো সামাজিকতাকে কলুষযুক্ত করে৷ কোনো মুরীদের মাঝে যখন পরিধান বদলের কারণে দৃশ্যত পরিবর্তন আসে, তখন তার সমপর্যায়ের লোকজন ও সাহীরা তার থেকে দূরে সরে পড়ে৷ কারণ খিরক্কা হচ্ছে মুরীদের জন্য শায়খের ভালোবাসার নিদর্শন এর দ্বারা শয়তানও শঙ্কিত হয়৷ হাদিসে আছে আল্লাহপ্রেমিকদের শয়তান ভয় করে৷ মুরীদের জন্য ভালো সঙ্গলাভ একান্ত জরুরী৷ এ থেকে সে লাভ করে উত্তম চারিত্রিক রঙ। পাপিষ্ঈদের থেকে বিচ্ছিন্ন হওয়া উত্তম সামজে গ্রহণীয় হওয়ার পূর্বশর্তা এরপরও, কয়লা দ্বারা কৃষ্ণ রং ধারণকৃত পরিধেয় সহজে নতুন রঙে রঞ্জিত হয় না৷ এজন্য অবশ্যই কয়লার ময়লা প্রথমে ছাড়াতে হবে৷ ৩. শায়খ কর্তৃক মুরীদের অন্তরকে আন্দোলিত করা সম্ভব হয় বাহ্যিক প্রভাব হেতু। যতক্ষণ পর্যন্ত মুরীদের অভ্যন্তর আন্দোলিত হওয়ার যোগ্যতা লাভ করবে না এবং মুর্শিদের ওপর কোনো ধরনের সন্দেহ পোষণ করবে, ততক্ষণ তার মধ্যে শায়খের প্রতি বাহ্যিক আনুগত্যতাও পরিশুদ্ধ হবে না৷ ৪. মুরীদের নিকট সর্বাধিক খুশির খবর হলো, আল্লাহ তাআলা তাকে গ্রহণ করেছেন৷ কারণ [মুর্শিদের নির্দেশে] খিরক্কা পরা হলো মুর্শিদের পক্ষ থেকে গ্রহণীয় হওয়ার ইঙ্গিত আর এটা অবশ্য আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহেরও ইশারা। খিরক্কা মুরীদের প্রতি ভালোবাসা হেতু পরার নির্দেশ আসে সুতরাং মুরীদ জানে, এটা আল্লাহর দয়া- তিনি তাকে এ রাস্তার সালিক হিসাবে গ্রহণ করেছেন৷ এরই মাধ্যমে সে তার মুর্শিদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সৌভাগ্য লাভ করলো সে এ রাস্তার আয়না পেয়ে গেছে যাতে দৃশ্যমান হবে রাস্তাশেষের ওজ্ভ্বল্যতা। শায়খের আত্মার সঙ্গে মুরীদের আত্মার পরিচিতি অর্জন হলো জ্ঞাতিত্ব সৃষ্টির চিহু। ঠিক যেভাবে হাদিসে বলা হয়েছে৷ এছাড়া খিরক্কা পরানোর মধ্যে মুর্শিদের প্রতি মুরীদের আকর্ষণ ও মুরীদের প্রতি মুর্শিদের ভালোবাসার প্রকাশ ঘটে

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।