৩৯ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন (খ) গায়ক যদি অংশগ্রহণকারী থেকে আলাদা হয়ে থাকেন তাহলে তার হিস্যা আছে৷ অন্যথায় তিনি অংশ পাওয়ার যোগ্য নন। (গ) যদি গায়ক ভাড়াটিয়া হন তাহলে তিনি কিছু পাওয়ার যোগ্য নন৷ অন্যথায় অংশ পাবেন৷ (ঘ) যদি কিছু আল্লাহপ্রেমিক কোনো উপহার [গায়ককে] প্রদান করেন এবং এর দ্বারা উপস্থিত সবাই সন্তুষ্ট থাকেন, তাহলে সকলেই নিজেদের খিরক্কা [গায়ককে প্রদানের পরও] ফেরত নিতে পারবেনা তবে উপহারসামগ্ত্রী একমাত্র গায়কের জন্য খাস থাকবে (ও) সাধারণত খিরক্কা প্রদানের পর তা ফেরত পাওয়ার চেষ্টা কারোর পক্ষে বৈধ নয়। খিরক্লায়ে মুমাযজানা বা ধারদেওয়া খিরক্লার ব্যাপারে আইন হলো: যখন সামা*য় নিমজ্জিত ব্যক্তি হালের সময়কার অগ্রপশ্চাদ-বিবেচনাহীনতা ও নিয়ন্ত্রণের মধ্যে গ্রেফতার হেতু নিজের খিরক্কা ছুড়ে মারেন, তাহলে তা অংশগ্রহণকারী ভাইদের মধ্যে বিভক্ত করে নিতে পারেন| বিভিন্ন ধরনের অংশগ্রহণকারীর প্রতি একে অন্যকে দয়ার নজরে দেখতে হবে৷ সামা”র সময় অনুপস্থিত কেউ থাকলেও তাকে এর (প্রদানকৃত খিরকার) অংশীদার করা উচিৎ। যদি ছুড়ে ফেলা খিরক্কার মধ্যে কিছু খিরক্কায়ে সহীহা থাকে এবং কিছু থাকে খিরকায়ে মুমাঘজাকা তাহলে উপস্থিত শায়খের অনুমতিক্রমে দ্বিতীয় প্রকারের খিরকাও ছিড়ে সবার মধ্যে বন্টন করে দেওয়া উত্তম। খিরক্কা ছিড়ে উপস্থিতদের মধ্যে বন্টন সম্পর্কে একটি হাদিস আছে যার বর্ণনাকারী হযরত আনাস বিন মালিক রাদ্বিআল্লাহু আনহু৷ তবে এ সম্পর্কে ভিন্নমতও আছে৷ উক্ত হাদিস দ্বারা যদি সামা” (সঙ্গীত), নড়াচড়া, কাপড় ছেড়া ও উপস্থিত সকলের মধ্যে বন্টন করা ইত্যাদির বৈধতা নিশ্চিত করা যায়, তাহলে তা হবে সুফিদের জন্য সর্বোত্তম দলীলা
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।