৩৮ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন চিৎকার সম্পর্কিত নিময়-কানুন হলো: হালের অবস্থা ও শক্তির কারণে কেউ যদি চিৎকার দেওয়া থেকে বিরত থাকতে অপারগ হয় তাহলে তা গ্রহণযোগ্য। হালের কারণে নিয়ন্ত্রণহীন না হলে: ক. সামার মধ্যে নড়াচড়া (নাচানাচি) বৈধ নয়। খ. স্বেচ্ছায় চিৎকার দেওয়া বৈধ নয় গ. স্বেচ্ছায় নিজের জামা-কাপড় ছিলে ফেলা বৈধ নয়৷ সঙ্গীত পরিবেশনকারীকে নিজের খিরক্া প্রদানের ক্ষেত্রে নিয়ম হলো, নিয়তের মধ্যে বিশুদ্ধতা থাকবে৷ এতে কোনো ধরনের মুনাফিকী থাকলে চলবে না৷ গায়ককে শ্রবণকারীর পক্ষ থেকে দু'ধরনের খিরকা প্রদান করা যেতে পারে: ১. খিরক্কায়ে সাহীহা - ফেরতযোগ্যহীন খিরকা। ২. খিরক্বায়ে মুমাযজাকা - ফেরতযোগ্য খিরক্া। উপরে বর্ণিত ফেরতযোগ্যহীন খিরক্া” সম্পর্কে আইন হলো: (১) ওয়াজিদ [যিনি খিরক্কা দেবেনা যদি নিয়ত করেন নিজের খিরক্কা গায়ককে বরকত হিসাবে প্রদান করবেন তাহলে এতে অন্যদের কোনো কিছু বলার অধিকার নেই৷ (২) ওয়াজিদের কোনো বিশেষ নিয়ত না থকলে তিনি গায়ককে অথবা যাকে ইচ্ছে নিজের খিরকা প্রদান করতে পারেন৷ এ ব্যাপারে কারো কিছু বলার অধিকার নেই, কারণ তিনি স্বীয় অন্তদৃষ্টি থেকে এ কাজ করবেন। (৩) উপস্থিত সবাই যদি মুরীদ হন ও তাদের মুর্শিদ অনুপস্থিত না থাকেন, তাহলে তারা গায়ককে খিরকা দেওয়ার কারণ হলো: তাদের মধ্যে “ওয়াজদ” সৃষ্টির মূল সুত্র হচ্ছে [গায়কের] কবিতা। কেউ কেউ বলেন: (ক) খিরক্কার ওপর সকল অংশগ্রণকারীর মালিকানা আছে৷ কারণ ওয়াজদের সূত্র শুধুমাত্র গায়কের কবিতা নয়, এর সাথে সম্পৃক্ত আছে সকলের সমন্বিত বরকতও।
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।