Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৩৭ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন সত্যিকার ওয়াজিদ্‌ যার মধ্যে ওয়াজদ আসে ব্যক্তিদের রাস্তা হলো: যতোক্ষণ পর্যন্ত উষ্ণ আবেগ তাদের মধ্যে অনুভূত না হবে ততক্ষণ তারা সামা নড়াচড়া করবেন না৷ তাদের মধ্যে একমাত্র এ সময় নড়াচড়া জেগে ওঠবে যখন এ থেকে বেঁচে থাকা আর সম্ভব হবে না। তাওয়াজুদ হলো: ওয়াজদ ও হাল এর অবস্থা ছাড়াও হৃদয় ও নফসে আম্মারার বাসনাকে সামা” সঙ্গীতের সাথে মৃদু নড়াচড়া দ্বারা রহিত করার চেষ্ট করা৷ এর ফলে নফস তার কর্ম থেকে এবং হৃদয় তার কুমন্ত্রণা থেকে বিরত থাকে৷ এভাবে হৃদয় আল্লাহকে অনুসন্ধানের আকাঙ্ক্ষা দ্বারা ব্যস্ত হয়৷ যদিও শায়র শ্রবণকালে মৃদু নাচন হতে পারে আইনসঙ্গত বিনোদন, কিন্তু হক্কানী ব্যক্তি মহিমান্বিতদের নিকট এটা নিম্ষল কর্ম বৈ নয়৷ অন্যদিকে খেদান্বেষার সহায়ক এই নিক্ষল কর্মগুলো হচ্ছে আনুগত্যতার মুল৷ সুতরাং বলা যায়, নিস্ফল কর্মগুলোর মধ্যে এই নিক্ষল কর্ম অনেকটা সত্যসিদ্ধ৷ তাওয়াজুর মধ্যে মুতাওজিদের দৃঢ়তা সম্ভবত ওয়াজদের একটি অংশ, সুতরাং সে তার হাল থেকে কিছুটা উপকৃত হতে পারে৷ এরূপ কর্ম যদিও প্রাথমিক পর্যায়ের সালিকদের জন্য বৈধ কিন্তু তা শায়খ পর্যায়ের হালের ক্ষেত্রে মানানসই নয়৷ কারণ তাঁদের হাল বাইর, ভেতর উভয় দিক থেকে পবিত্র, নিষ্কলুষ সত্য বলা হয়ে থাকে, হযরত জুনাইদ রাহমাতুল্লাহি আলাইহির সময় একজন যুবক যার মধ্যে নিষ্ঠার প্রবাল্য ছিলো৷ কিন্তু সামা"র সময় সে চিৎকার দিতা একদিন শায়খ জুনাইদ তাকে নিষেধ করে বললেন: “এখন থেকে যদি তুমি আবার চিৎকার দাও তাহলে আমাদের থেকে দূরে চলে যাবো, যুবক এরপর থেকে সামা*র সময় চিৎকার দেওয়া বন্ধ করে দিল৷ কিন্তু তার হালে বিরাট পরিবর্তন হতে লাগলো শরীরের প্রতিটি লোমকুপে ধৈর্যধারণের প্রতিক্রিয়া আত্মপ্রকাশ করতে শুরু হলো অবশেষে একদিন সে এমন চিৎকার দিলো যে, এতেই তার প্রাণবায়ু বের হয়ে গেল৷

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।