৩৬ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন যদি ওয়াজদ কিংবা হালের অবস্থা না আসা সত্তেও কেউ এগুলো অনুভবের ভান করে [নাউযুবিল্লাহ], তাহলে তা অবশ্যই মুনাফিকী ও মহাপাপের শামিল এটা হচ্ছে সর্বাধিক ঘৃণ্য দোষের কাজ। হযরত শিবলী রাহমাতুল্লাহি আলাইহির সাথী মুহাদ্দিস হযরত আবুল কাসিম নাসিরাবাদী রাহিমাহ্ল্লাহর সময়, খুরাসানের শায়খগণ সামার আসর করতেন। একদিন হযরত আবু উসমান হিরী রাহমাতুল্লাহি আলাইহির মুরীদ [যিনি হযরত জুনাইদকেও দেখেছেন] হযরত আবু আমর বিন নাজিদ রাহিমাহুল্লাহ হযরত নাসিরাবাদী রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে একটি সামাপর আসরে একত্রিত হলেন। নাজিদ শেষোক্ত শায়খকে তিরস্কার করলেন৷ নাসিরাবাদী বললেন: “এটা তো একটি জলসা যেখানে এক ব্যক্তি আইনসঙ্গত গজল পরিবেশন করবে, আর বাকি সব তা নীরবে শুনবে। এরূপ করা হবে এ জলসা থেকে উত্তম যেখানে সবাই কলঙ্কপূর্ণ বস্তা!” আবু আমর বললেন: “হে আবুল কাসিম! সামা*য় নচাচড়া হচ্ছে পাপের কাজ! এতে এই আছে সেই আছো” আবু আমরের মন্তব্যের ব্যাখ্যা হলো, সামা*য় যে ভুল হয় তার দ্বারা আরো অনেক ভুলের জন্ম নেয়: * ভুলবশত মহাবিশ্বের প্রতিপালকের ওপর অপবাদ আরোপ (নাউযুবিল্লাহ)॥ কারণ সামা”র সময় মুতাওয়াজিদ্ ব্যক্তির মধ্যে যে ওয়াজদ এর অবস্থা সৃষ্টি হয় তা একমাত্র আল্লাহর একান্ত অনুগ্রহ ছাড়া আর কিছু নয়৷ [সুতরাং ওয়াজদ এর অবস্থা ভঙ্গি করে দেখানো- স্বয়ং আল্লাহ্র সাথে প্রতারণার শামিলা] * কৃত্রিম হাল সৃষ্টি করে অন্যদেরকে প্রতারিত করা হয়৷ কারণ প্রব্চণার অপর নাম প্রতারণা৷ আর প্রতারণা হচ্ছে ঘৃণ্য সৃষ্টির সূত্র * সাধু ব্যক্তিদের অনুসারীদের মনোবল ভেঙ্গে যায়৷ এতে তারা সত্যিকার ওলিদের সানিধ্য থেকে বঞ্চিত হয়ে পড়ে৷ আর এই সানিধ্যহীনতা হলো পাপকার্ধে জড়িয়ে পড়ার মূল কারণ।
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।