Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৩৫ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন ১. ধের্যধারণে আন্তরিকতার মাধ্যমে। ২. যৌনাকাজ্ষা ও লালসা থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার মাধ্যমে। ৩. নফল নামাযের উপর অগ্রাধিকারের মাধ্যমে যদি সামা”র অন্তর্ভূক্ত হয়: ৯, নিষিদ্ধ বিষয়, যেমন: ক. বিন্দু পরিমাণ যুলুম। খ. মহিলাদের কাছে থাকা। গ. দাড়িবিহীন সুদর্শন বালকদের উপস্থিতি। ২. ঘৃণ্য বস্তু কিংবা বেমানান ব্যক্তি, যেমন: ক. এ ধরনের জাহিদের উপস্থিতি যার কোনো সম্পর্ক এই দলের সঙ্গে নেই৷ যিনি সামা'তে কোনো সুফল পান না৷ খ. কোনো জাগতিক শাসক যার প্রতি সম্মানপ্রদর্শন জরুরী৷ গ. এ ধরনের ব্যক্তির উপস্থিতি, যে ভুলভাবে “ওয়াজদ” এর ব্যাখ্যা দেয় উপস্থিত অন্যান্যদের মধ্যে ভুল তাওয়াজ্জুদের মাধ্যমে সৃষ্টি করে উত্তেজনা৷ তাহলে, এটা জরুরী হয়ে যাবে যে, এরূপ কোনো সামার আসর সম্পূর্ণরূপে পরিত্যাগ করা৷ সামার আসরে আগত ব্যক্তি সম্মানের সাথে বসবেন৷ সামা"র সময় স্বেচ্ছায় নাচানাচি বা দেহ হেলান-দোলান থেকে বিরত থাকবেন। বিশেষ করে মুর্শিদ বা শায়খের সামনে এরূপ করা হবে বিরাট গহিত কাজা ওয়াজদ এর সামান্য সুখানুভূতিতে গাছাড়া দেওয়া যাবে না৷ ইশকের যৎসামান্য পবিত্র সুরাপানেই একেবারে মাতাল হওয়ার কোনো মানে নেই৷ স্বেচ্ছায় শাহকাত [গুণগুণি শব্দ উচ্চারণ] কিংবা জা”ক [চিৎকার] করাও সঠিক নয়

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।