Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৩৩ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন একদা মুমশাদ দিনাওয়ারী রাহমাতুল্লাহি আলাইহি একটি জনপদ অতিক্রম করছিলেন যেখানে প্রথমসারির লোকজন একত্রিত হয়ে সামা"য় নিমগ্ন ছিলেন৷ তাঁকে দেখে কিন্তু তারা সরে যেতে চাইলো। হযরত বললেন, “তোমরা তোমাদের ইচ্ছেমাফিক অনুষ্ঠান চালিয়ে যাও। সকল বাদ্যযন্ত্র একত্রিত করে আমার কানের নিকট বাজালেও আমাকে একবিন্দু ব্চ্যিত করতে পারবে না৷ না পারবে একটুকুও উপশম করতে আমার বেদনা” যে কেউ অবিরত মুশাহাদার স্তরে উপনীত আছেন, সামা” দ্বারা তার মধ্যে কোনো পরিবর্তন আসে না৷ পূর্বে যা ছিলো তা-ই থাকবে৷ যে হৃদয় সর্বদা আল্লাহ্‌র সম্মুখে উপস্থিত এবং সামা”কে অগ্রাহ্য করেছে সে হৃদয়ে যাকিছু শব্দ পৌঁছয় না কেনো, সবই প্রভু থেকে এসেছে বলে প্রতীয়মান হয়৷ তখন তাঁর সামা” মানুষের সুরের মধ্যে সীমাবদ্ধ থাকে না। হযরত আবু উসমান মাগরিবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নিজের অভ্যন্তরের ধ্বনি তার জন্য সামাশ। বাইরের কোনো কর্ণের প্রয়োজন নেই৷ হযরত হুসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যার সামা” অবিরত চলমান, গুপ্তের সাথে হৃদয়ে, এবং সর্বদা লালসার বর্ণনামুক্ত, সেটা ধ্বনিত হয় তার হৃদয়ে। সে কখনো শ্রবণ করে আল্লাহর কালাম, কখনো অস্তিত্বের অণু-কণার প্রশংসাবাণী, কখনো ভেতরের দিকে আর কখনো বাইরের দিকে হযরত আবু বকর শিবলী রাহমাতুল্লাহি আলাইহি একদিন বাগদাদের একটি বাজারে ঘুরাফেরা করছিলেন এক শশা বিক্রেতা চিৎকার দিচ্ছিল, “এক ডাং [মুদ্রা] এর বদলে একটি খিয়ার [শশা]! হযরত শিবলী পাল্টা চিৎকার দিলেন, “মাত্র এক ডাংয়ে খাইয়্যার [ভালো লোক] মিললে, পাীর দাম কি হবে? আমিরুল মু'মিনীন হযরত আলী ইবনে আবি তালিব রাদিআল্লাহু আনহু একদিন শীঁখের ধ্বনি শুনলেন। সাথীদের বললেন, “এই শীঁখ যা বলে তোমারা কী জানো?”

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।