Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৩২ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন খ. নিক্কলুষ সুর [যা থেকে শুধুমাত্র আত্মা আনন্দবোধ করে] যেখানে শ্রবণকারীর হৃদয় সামা'কে নিশ্চিততার মধ্যে সম্পর্কিত করে ও নফসকে সম্পর্কিত করে নিক্ষলতার মধ্যে। অস্তিত্বের পর্দা থেকে মুক্ত হতে মুশাহাদার হাল অবিরত থাকা চাই৷ অপরদিকে [আল্লাহর গুণগানের] সামা" দ্বিতীয়োক্তদের জন্য বিরতিহীন হওয়া চাই৷ সুরের সামা” নড়াচড়া সৃষ্টি করে না- কারণ, হামলার মাধ্যমে নড়াচড়া সৃষ্টি হওয়া একটি অদ্ভুত অবস্থা বটো মুশাহাদার হাল এবং [আল্লাহকে] উদ্দেশ্য করার সামা” অবিরত মুশাহাদার মধ্যে পতিত ব্যক্তির কাছে কোনো অদ্ভুত অবস্থা হিসাবে প্রতীয়মান হয় না৷ সুতরাং এরপ ব্যক্তি কখনো সামা*র কারণে নড়াচড়ার অবস্থায় পতিত হন না সাহল ইবনে আবদুল্লাহ তুসতারী রাহমাতুল্লাহি আলাইহির একজন সহচর বলেন: আমি সাহলের সান্নিধ্যে বহুদিন অবস্থান করি৷ আমি কখনো দেখি নি, জিকির, কুরআন তিলওয়াত বা অন্য কোনো আমল হেতু তার মধ্যে কোনো পরিবর্তন এসেছে৷ কিন্তু তার শেষ জীবনে কেউ একজন কুরআন শরীফের এই আয়াতটি পাঠ করলেন: “তোমার কুরবানী আজ তিনি গ্রহণ করবেন না৷” হঠাৎ করে তাঁর মধ্যে হালের অবস্থা সৃষ্টি হলো তিনি কাঁপতে কীপতে পড়ে গেলেন। আমি এর কারণ জিজ্ঞেস করলাম জবাব দিলেন, “আমার মধ্যে দুর্বলতা এসেছে” পরে ইবনে সালিম তাঁর অবস্থা সম্পর্কে জানতে চাইলেন৷ জবাব দিলেন: “এটা দুর্বলতা থেকে হয়েছো” জিজ্ঞেস করা হলো, এটা যদি দুর্বলতা থেকে হয়ে থাকে তাহলে ক্ষমতা কি? বললেন: “ক্ষমতা হচ্ছে সেটি যা একমাত্র হালের অবস্থা ছাড়া কোনো ব্যক্তির মধ্যে আসে না৷ সে এটা থেকে কষ্ট পায় কিন্তু এর দ্বারা পরিবর্তিত হয় না”

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।