৩১ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন বিলাপ মনে করুন কারো আদুরে ছেলে কিংবা প্রিয় পাত্র দীর্ঘদিন সমুদ্রভ্রমণ থেকে ফিরে আসলো বাবা জড়িয়ে ধরে চোখের পানি ফেললেন- এটা হলো জয় বা আনন্দের ক্রন্দন। পরমানন্দের বা ওয়াজদের বুকা তখনই প্রকাশ পায় যখন হাক্কুল ইয়াক্কীন [বাস্তবতার মহাসত্য] এর উজ্বল্যতা অন্তরে চমকাতে থাকে এবং একই সময় অনন্তের [কিদাম] বাযু প্রবাহিত হয় বিপর্যয়ের [হুদুস| ওপর ওয়াজদের বাকি অস্তিত্ব এই কিদাম ও হুদুদের মাঝে ওঠানামা করতে থাকে৷ এই অবস্থার প্রকাশ পায় এক ফোটা অশ্রুর মাধ্যমে মানবতার উর্ধে যাকিছু কর্তৃত্ব বিদ্যমান তাকে সামা” শক্তিশালী করে তুলে যাদের অন্তর আল্লাহর প্রেমে নিমগ্ন তাদের জন্য সামা” উৎকর্ষের কারণ আর যাদের অন্তর লোভ-লালসা ও যৌনাকর্ষণের মধ্যে ডুবন্ত তাদের জন্য সামা” বিপর্যয়ের কারণ৷ প্রথমোক্ত ব্যক্তিদের জন্য “ওয়াজদ' হালের উৎকর্ষ হলেও দ্বিতীয়োক্ত ব্যক্তিদের জন্য তা বিচ্যুতি কারণ ওয়াজদ হচ্ছে [হারানোর পর] পুনরায় মুশাহাদার [দর্শনের] অবস্থায় ফিরে যাওয়া। সামা"য় ওয়াজদ হচ্ছে পরাজিত, এবং মুশাহাদার অবস্থা হারানোর কারণ হচ্ছে “উজুদ" [অস্তিত্ব] এর গুণাণ্ডণের আত্মপ্রকাশ। উজুদ এর গুণাগুণ হচ্ছে: ক. লালসা থেকে সৃষ্ট অন্ধকারাচ্ছন্ন, নিক্ষলতার পর্দা। খ. অন্তর থেকে উদ্িত ওজ্জ্বল্যতা, নিশ্চিততার পর্দা। সামা"য় ওয়াজদের সূত্র হচ্ছে: ক. নিক্কলুষ মিষ্টি সুর কিংবা নিশ্চিততার হৃদয় ও আত্মায় পরমান্দবোধা
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।