Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৩০ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন অনুশোচনাকারী বন্ধুদের সঙ্গে সামা"য় যোগ দেওয়া বৈধ যে আল্লাহর প্রেমে বিদগ্ধ ও আখিরাতের আকাজ্জী ব্যক্তি, তাদের মুখ থেকে শ্রবণ [সামা”র গজল] কারও বৈধ। ৬ এটা নিঃসন্দেহে সত্য যে, সুরেলা কণ্ঠ আল্লাহ্‌র অনুগ্রসমূহের মধ্যে একটি সুরতাং উট চালকের গীত হেতু অল্প সময়ে দীর্ঘ পথ পাড়ি দেয় মরুভূমির উটগুলো। ৫১ হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো, “মানুষ কুরআনের আয়াত শ্রবণ করেও শান্ত থাকে, কিন্তু কাওয়ালের মিষ্টি সুর শ্রবণ করলে কেনো অস্থিরতা ও অন্তরে আলোড়ন বোধ করে?” তিনি জবাব দিলেন, “আমাদের আত্মাসমূহ সৃষ্টির পর সবাইকে একত্র করে আল্লাহ তা'আল আমাদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, “আলাসতু বিরাবিবকুম?” -আমি কি তোমাদের প্রভু নই? আমরা জবাব দিলাম, “বালা- শাহিদনা” -অবশ্যই, আমরা সাক্ষ্য প্রদান করছি। এ কথোপকথনের মিষ্টি সুর আমাদের আত্মার কর্ণে এখনও সংরক্ষিত আছে৷ এর ফলেই আমরা কুরআন তিলাওয়াত শ্রবণেও শান্ত থাকি। কিন্তু নতুন কোনো মিষ্টি সুর শুনলে অন্তরে আন্দোলন সৃষ্টি হয়৷” - একইভাবে ব্যাখ্যা দিয়েছেন, হযরত যুননুন মিসরী ও হযরত সামনুন মুহিব রাহমাতুল্লাহি আলাইহিমা। “বুকা" [বিলাপ] দু'ধরনের: ক. সাধারণ আনন্দের বিলাপ। খ. পরমানন্দের [ওয়াজদ] এর বিলাপ বুকা সৃষ্টি হয় ভয়, আকাঙ্ক্ষা, আনন্দ কিংবা ওয়াজদ থেকে৷ জয় বা আনন্দের মাত্রা বেশি হলে মানুষ কাঁদতে থাকে৷ এটাই হচ্ছে সাধারণ আনন্দ বা জয়ের

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।