২৯ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন উক্ত আন্তরিকতাহীন ব্যক্তিরা সামার অনুষ্ঠানে জড়োত হয় নিম্ষেলিখিত ফায়দাগুলো হসিল করতে পারে:২ ১. এই অনুষ্ঠানে খাবার পাওয়া যাবে৷ ২. নর্তন-কুর্তন করা যাবে, আনন্দ-ফুতিতে সময় কাটবে। ৩. অবৈধ ও ঘৃণ্য বস্তসামন্রী প্রাপ্তির আকাঙ্ক্ষা ৪. জাগতিক বস্তুর প্রতি আকর্ষণ ৫. ওয়াজদ ও হাল লাভের লোভ। ৬. তাড়াতাড়ি শায়খে পরিণত হওয়ার ইচ্ছা। ৭. ব্যক্তিগত সম্পদের বড়াই করা৷ উক্ত সবগুলো বস্ত হচ্ছে বিপর্যয়ের সারাংশ। এগুলো ঈমানদারের জন্য ঘৃণ্য কর্ম যে কোনো সামা” অনুষ্ঠানের উদ্দেশ্য যদি উক্ত আকাজ্কাগুলোর একটিও পরিপূর্ণ হওয়া থেকে থাকে, তাহলে সালিকের সত্যিকার মাঞ্কামগ্ডলো হাসিল করতে চরম বাধার সম্মুখীন হতে হবে৷ যেমন: হাল, অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন, হৃদয়ের প্রশান্তি। উক্ত অভিযোগগুলো হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির যুগে উত্তাপিত হয়েছিল৷ এ সময়টি ছিলো শায়খ ও সুফিদের যুগা জীবনের শেষের দিকে হযরত জুনাইদ রাহমাতুল্লাহি আলাইহি সামা” পরিত্যাগ করেন৷ এ সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে জবাব দেন: আমি কার সাথে সামা"য় যোগ দেবো? লোকজন জবাব দিলো: আপনার আত্মা, শুনুন৷ তিনি বললেন: কার কাছ থেকে শুনবো? ২ বার্ণিত হারাম কাজগুলো থেকে রক্ষা পেতেই আধুনিক যুগের মাশাইখে আজম সামা” সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছেন। আমরাও মনে করি সামা” এ যুগের মানুষের ঈমান-আমলের জন্য ক্ষতিকর হতে পারে। শিহাবুদ্দিন সুহরাওয়ার্দি এবং তাঁর পূর্বে ইমাম কুশাইরীও সামা”কে অবৈধ বলেন নি। এখানে তীর গ্রন্থের প্রতি শ্রদ্ধা রেখে সামা” সম্পর্কে বর্ণিত অধ্যায়টি যুক্ত করা হয়েছে। এর অনুসরণে সামা” প্রবর্তন উদ্দেশ্য নয়। যেভাবে বর্ণিত সেভাবে সামা” অনুষ্ঠান করা ও এ থেকে আধ্যাত্মিক ফায়দা হসিল আজকাল আদৌ সম্ভব হবে বলে আমরা মনে করি না।
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।