Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

২৮ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন হালের সৃষ্টি হয়৷ তখন উক্ত পর্দা তার সম্মুখ থেকে সরে যায় এবং উন্নত স্তরে উপনীত হওয়ার দরজা উন্মুক্ত হয়৷ গ. এই রাস্তার পথিকের বিভিন্ন স্তরে পরিবর্তন হয়৷ যেমন: ১. [মন্থর] ভ্রমণ থেকে [ক্ষিপ্র] উড়্োগতি। ২. [শ্রমসাধ্য] ভ্রমণ থেকে [অপ্রতিরোধ্য] আকর্ষণা ৩. [প্রভুর] প্রেমিক থেকে [প্রভুর] প্রেমাস্পদ৷ এসব স্তরের ইতি নেই৷ তবে সামা” শ্রবণের সময় আত্মার কর্ণ খুলে যেতে পারে৷ মগ্নতার মাঝে প্রাপ্ত হতে পারে শুরুহীন চিরন্তনের ঠিকানা ও প্রথম অঙ্গীকার” [আলাসতু বিরাক্বিকুম] সম্পর্কে বাস্তব জ্ঞান হতে পারে, আত্মার পক্ষিকে বেড়ে ফেলে এর মধ্য থেকে মুছে ফেলবে অস্তিত্বের ধুলোবালি ও এর বিপর্যয় এবং অপবিভ্রতা৷ হয়তো বা চিরমুক্ত হবে হৃদয়ের কলুষতা, যৌনাকাজ্কা ও অস্তিত্বের জঙ্গল থেকো এরপর দ্রুত গতিতে আত্মা প্রভুর নৈকট্যে গৌছুয়ে যেতে পারে। পবিত্র সালিকের মন্থর ভ্রমণগতি পরিবর্তন হয়ে উড়ালগতিতে রূপান্তর হতে পারে৷ তার শ্রমসাধ্য পথচলা হয়ে যেতে পারে অপ্রতিরোধ্য অতিআকর্ষশা৷ সে হতে পারে আশিক থেকে মাশুকা মোটকথা, সামা”র মাধ্যমে সে যে পরিমাণ রাস্তা পাড়ি দেবে, এটা ছাড়া সে হয়তো এক বছরে ততটুকু অগ্রসর হতে সক্ষম হবে না। কারোর জন্য সর্বোত্তম কাজ হলো [নফল] ইবাদত৷ অন্যের জন্য ফায়দা দৃষ্টিগোচর না-ও হতে পারে৷ কিন্তু নফল ইবাদত ছেড়ে দেওয়া উচিৎ নয় আর জরুরী তথা ফরয-ওয়াজিব তো পরিত্যাগ করা হারাম সামা, কোনো সলিকের জন্য বিপর্যয়ের কারণও হতে পারে৷ অনেকে হয়তো সামা'র অনুষ্ঠানে যোগ দেবে যৌনাকাজ্ষার চরিতার্থে কিংবা নফসের বিনোদনকল্পে। এদের মধ্যে না আছে কোনো আন্তরিকতা, না আছে নিজের আধ্যাত্মিক হালের উন্নতিকল্পনা।

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।