Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

২৪ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন বর্ণিত আছে, হযরত আবু আবদুল্লাহ মারুজি রাহমাতুল্লাহি আলাইহি সফরে যেতে ইচ্ছে করলেন হযরত আবু আলী রাবাতি রাহমাতুল্লাহি আলাইহি তাঁর সফরসঙ্গী হওয়ার ইচ্ছাপোষণ করলেন৷ আবু আবদুল্লাহ বললেন: এক শর্তে যেতে পারো- হয় তুমি না হয় আমি আমির হবো৷ আবু আলী প্রস্তাব দিলেন: আপনিই হবেন আমির। উভয়ে একসঙ্গে সফরে বের হলেন৷ আবু আবদুল্লাহ নিজের মাথায় রসদপত্র বহন করে চলতে থাকেন৷ এ রাতে মরুভূমিতে বৃষ্টি হলো! বৃষ্টি থেকে বাঁচানোর জন্য আবু আবদুল্লাহ নিজের রসদপত্রের ঝুড়িকে ছাতা বানিয়ে সারারাত আৰু আলীর মাথার উপর ধরে রাখলেন৷ আবু আলী বললেন: এ আপনি কী করছেন? আবু আবদুল্লাহ জবাব দিলেন: আমি হচ্ছি আমির আমি যা করি তা তোমাকে মেনে নিতে হবে। ক্ষমতায় অধিষ্ঠিত কোনো ব্যক্তির দৃষ্টি যদি তার অনুসরণকারীদের ওপর পড়ে এবং ইচ্ছে হয় শাসনের কিংবা যৌনাকাজ্কা মোটানোর, তাহলে সে অবশ্যই সুফিদের অন্তভুক্ত নয়৷ 8. ভাইদের থেকে বিদায় গ্রহণ: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন, সেভাবে [খানক্কার] ভাইদের নিকট থেকে বিদায় গ্রহণ করতে হবে৷ ভাইদেরও উচিৎ সফরকারীদের জন্য দু'আ করা৷ রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভ্রমণকারীদের জন্য দু'আ করেছেন৷ ৫. নিজের অবস্থান থেকে বিদায় গ্রহণ: সফরকারী সরঞ্জামাদি প্রস্তুত করার পর দু'রাকাআত নামায আদায় করবেন৷ হযরত আনাস বিন মালিক রাদিআল্লাহু আনহু বর্ণিত হাদিস শরীফে আছে, রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।