২৩ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন তরীকতের ভ্রমণকারীর জন্য পরীক্ষার সুত্র কিন্তু যারা এ স্তরে উপনীত হয়েছেন, তীদের জন্য এটা নির্বাচিতজন হওয়ার ইঙ্গিত৷ মুসাফিরদের [যারা উক্ত পরীক্ষার সম্মুখীন হয়েছেন] ভ্রমণকালীন একাকিত্ববরণ এবং মানুষের স্লেহভাজন হওয়া থেকে বঞ্চিত থাকা হলো পূর্বশর্ত কারণ মুসাফির যদি মানুষ কর্তৃক গ্রহণীয় হয়ে যায় তাহলে এটা তার জন্য পদস্থলন বৈ নয়৷ এখানেই তাদের পা পিছলে যায়৷ এখানেই তারা তাদের মুখ প্রভু থেকে ফিরিয়ে নেয় মানুষের দিকো৷ একমাত্র সেই ব্যক্তি এই পদস্থলন থেকে নিরাপদ যিনি মহান চিরন্তন প্রভুর করুণার পাত্র হয়েছেন৷ আর যে এরূপ [মানুষ কর্তৃক সমাদরের] স্থানকে উপেক্ষা করে অন্যত্র চলে যায়, সে বিপর্যয় থেকে রক্ষা পেলো এবং সঠিক রাস্তার উপর অটল রইলো৷ চ. আল্লাহর এককত্বের আয়াতসমূহ সর্বদা পাঠ করা। জগৎ-ও আত্মাসমূহ সম্পর্কে চিন্তা করা৷ জগতে আল্লাহর কুদরত ও হিকমাতের বিকাশ, সৃষ্ট বস্তৃসমূহ ও এদের পরিণতি ইত্যাদি সম্পর্কে চিন্তা-ভাবনা করা৷ এরূপ চিন্তা-চেতনা হেতু ভাবনার শক্তি বৃদ্ধি পাবে৷ খুঁজে পাওয়া যেতে পারে আল্লাহর কুদরত ও হিকমাতের প্রমাণসমূহ। ২. সফরে একজন বন্ধুকে সাথে নেওয়া: সফর অবস্থায় কিছু না কিছু বিপদাপদ ও বিপর্যয়ের সম্মুখীন হতে হয়৷ সুতরাং সাহায্যকারী হিসাবে একজন বন্ধু থাকা জরুরী৷ ক্লেশ ও গীড়াকে সহ্য করতে যারা খুব শক্তিশালী তাদের কেউ কেউ একাকী সফরে যেয়ে থাকেন৷ তবে প্রত্যেকে এভাবে একাকী সফর করা মোটেই সহজ নয়৷ ৩. সফরকারীদের আমীর: একজনকে আমির বানাতে হবে যার নির্দেশনাবলী সবাই মেনে চলবেন, ঠিক যেভাবে হাদীসে এসেছে! এ ব্যক্তির ক্ষমতা বিরাট যিনি কৃচ্ছসাধনা, পরহেজগারী, উদারতা ও করুণার ক্ষেত্রে ক্ষমতাবান৷
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।