২০ | হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্ী রা. এর “আওয়ারিফুল মা*আরিফ” থেকে তুহফাতুস সালিকীন দ্বিতীয় পরিচ্ছেদ এটা নিঃসন্দেহে বলা যায়, দুরারোগ্য লোভ-লাসসা ও যৌনাকাজ্কাকে যারা আয়ত্বে আনতে সক্ষম হয়েছেন তাদের জন্য শারীরিক সফর বিরাট লাভজনক হবে৷ নিজের বাসস্থান, পরিবার-পরিবর্গ, বন্ধু-বান্ধব ও পছন্দনীয় অনেক কিছু থেকে আলাদা হওয়া এবং বিপদে ধৈর্যাবলম্বন মানুষের মধ্যস্থ লোভ-লালসা ও স্বাভাবিক প্রবণতা হ্রাস পায়৷ এসব ব্যাপার নিয়ন্ত্রণে থাকলে ভ্রমণের প্রভাব নফল রোযা ও নামাযের প্রভাব থেকে কম হবে না চামড়া পাকা করার কারখানা বা ট্যানারিতে মৃত চামড়ার ওপর কার্য সমাধা করলে এর মধ্যে আত্মপ্রকাশ করে পবিত্রতা, কোমলতা এবং বোনটের কমনীয়তা। অনুরূপ সফর হচ্ছে ট্যানারিতে কার্য সমাধার মতো- এরই মাধ্যমে সফরকারী স্বাভাবিক দুক্র্ম ও অন্তর্জাত অমসৃণতা থেকে মুক্ত হয়৷ ফলে এতে আত্মপ্রকাশ করে পবিত্র আনুগত্যতার কোমলাতা এবং একগুয়েমি পরিবর্তিত হয়ে রূপান্তরিত হয় ঈমানে৷ সুতরাং, শরীয়তের প্রবর্তক [হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] সফর করতে প্ররোচিত করেছেন৷ যদিও সালিকের কাজ্কিত তরীকতের মাক্কাম তথা হাক্কিক্কাত অর্জন শারীরিক সফরের মধ্যে সীমাবদ্ধ নয়৷ অনেক শায়খ ছিলেন বা আছেন যারা শুরুতে কিংবা শেষে কখনও সফর করেন নি৷ তাঁদের ওপরও আল্লাহর অনুগ্রহের দৃষ্টি পড়েছে৷ আকর্ষণের বন্ধন তাঁদেরকে সর্বনিন্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে উপনীত করেছে৷ তাঁরা মুর্শিদে কামিল হওয়ার গৌরব লাভ করেছেন। তবে অনেক শায়খই সফর করেছেন৷ কেউ হয়তো শুরুতে ভ্রমণ করেছেন লাভের আশায়; কেউ হয়তো শেষের দিকে সফর করেছেন লাভ বন্টনের
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।