১৯ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন উচিত হবে এই ক্ষমাপ্রার্থনাকে গ্রহণ করে নেওয়া এভাবেই নেমে আসবে [আল্লাহর পক্ষ থেকে] প্রতিশ্রুত অনুগ্রহ সুতরাং বাহ্যিক ও গুপ্ত- উভয় দিক থেকে খানক্কায় অবস্থানকারীদের একে অন্যের মধ্যে থাকতে হবে সৌহার্দ্যতা, সমতা এবং নিঙ্কলুষ শ্রদ্ধাবোধ একমাত্র এরূপ গুণাবলীর অধিকারী হলেই দুরের বেহেশত তাদের নিকটবর্তী হতে পারে৷ অন্যরা যা শুধুমাত্র আকাজক্ষী করতে পারেন, তাদের জন্য তা হতে পারে বাস্তবতা৷ একজন দরবেশ বা সুফির অন্তর কিভাবে হুবেৰ দুনিয়া ও কুপ্রবৃত্তির স্থান হতে পারে? তারা তো দুনিয়াকে পরিত্যাগ করেছেন, একে পেছনে রেখে বিশেষ এক পন্থাবলম্বন করেছেন৷ ক্ষমাপ্রার্থনা শেষে ক্ষমাপ্রার্থী সবাইকে কিছু আপ্যায়ন করাবেন, ঠিক যেভাবে খানক্কায় ভ্রমণকারীরা করে থাকেন৷ দোষি ব্যক্তি তার দুঙ্র্মের খেসারত হিসাবে খানকার সদস্য হওয়ার মর্যাদা থেকে বঞ্চিত হবে৷ সে তো আলাদা বিচ্ছিন্তার ভ্রমণে চলমান ও আড়ালে আছে৷ এই সুফিদের বৃত্তে ফিরে আসার যোগ্যতা হারিয়েছে পুনরায় প্রবেশ করতে হলে অবশ্যই জরিমানা দিতে হবে- যাকে সুফিরা “গ্ৰারামাত' বলেন৷ কোনো ব্যক্তির মধ্যে যৌনাকাজ্ক্ষা আত্মপ্রকাশ করলে, হৃদয়ের আলো দ্বারা এ অন্ধকার দূর করতে হবে। এ আকাঙ্ক্ষার শিকার ও শিকারী উভয়ই পাগী। যদি শিকার তার হৃদয় দ্বারা শিকারীর এই অন্ধকার আকাজ্ক্কাকে নিজের হৃদয়ের নূর দ্বারা মুবাকিলা করতো, তাহলে শিকারীর অন্তর থেকেও তা মুছে যেতো সত্যিকার সুফি তিনি, যিনি নিজের হৃদয়কে পবিত্র করতে সদা-সচেষ্ট এবং এর ভেতর কোনো আবর্জনা ঢুকতে কিছুতেই সুযোগ দেন না। আল্লাহ তা'আলা আমাদেরকে এই স্তরে উন্নীত হতে সাহায্য করুন|
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।