১৯২ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন ভগ “মুবতিল' (বোতিল- মিথ্যাবাদী) দল বলে থাকে: আমরা ফানা”র সাগরে নিমজ্জিত আছি, তাওহিদের নির্ধাসে নিজেদেরকে বিলীন করেছি৷ নিজেদের যাবতীয় নড়াচড়া নিজেরা করা থেকে আমরা মুক্তা আমাদের নড়াচড়া একটি দরোজার নড়াচড়ার মতো দরোজা কোনো নড়াচড়াকারী ছাড়া নড়ে না৷ এসব ব্যাপার সত্য হলেও এই দলের “হাল” মোটেই সে পর্যায়ে পৌঁছুয় নি৷ বাস্তবে এদের উদ্দেশ্য হচ্ছে: ১. গুনাহের জন্য ওজর সৃষ্টি করা৷ ২. গুনাহকেও আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্তকরণ। ৩. নিজেদের দোষ-ত্রুটিকে অস্বীকার করা৷ এই দলকেই বলা হয় “জানাদিক্লাহ' (ঈমানহীন) - একবচনে “জিন্দিকণ৷ এরা সাহল ইবনে আবদুল্লাহ তুসতারী রাহিমাহুল্লাহর নিকট এসে বললো: “এক ব্যক্তি বলে, আমার আমল আল্লাহ্র ইচ্ছার ওপর এরূপ নির্ভরশীল যেরূপ নির্ভরশীল কোনো দরোজার গতি নড়াচড়াকারীর ওপর” তিনি (তুসতারী রাহিমাহুল্লাহ) বললেন: “ঘদি এই বক্তা শরীয়তের পূর্ণাঙ্গ অনুসারী হয়ে থাকে এবং সঠিক আমল করে- তাহলে সে সিদ্দীক আর যদি সে শরীয়তের আইনের বিপরীতে অবস্থান করে এবং ধ্বংস হয়ে যাওয়ার ভীতি তার মধ্যে না থাকে, যা সে বলে তার দ্বারা উদ্দেশ্য হয় নিজের দোষ-ত্রুটি আল্লাহর ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া, তাহলে সে মু'মিন থাকবে না- জিন্দিক হয়ে যাবে” আল্লাহ তা'আলা সবাইকে সঠিক তরীকতের রাস্তার ওপর দৃঢ় রাখুন৷ রক্ষা করুন ভণ্ড গীর, জিন্দিক, পথভ্রষ্ট, প্রতারক, দুনিয়াদারদের খপ্পর থেকো আমীন৷
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।