Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৮৩ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন দাওয়াত প্রদান করেন৷ ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে তাঁদের দায়িত্ব হলো পবিত্র শরীয়াতকে সংরক্ষণ করা৷ সালিক দু”প্রকার: ১. উচ্চতর লক্ষ্যর্জনের সন্ধানী; এবং আল্লাহপ্রাপ্তির মুরীদ ২. বেহেশত লাভের সন্ধানী; এবং পরজগতের মুরীদ আল্লাহপ্রাপ্তির মুরীদরা হচ্ছেন: (ক) মুতাসাওয়্যিফাহ: এরা হচ্ছেন এ দল যারা নফসের কিছু কিছু গুণাবলী থেকে মুক্ত হতে পেরেছেন এবং সুফিদের কোনো কোনো হাল ও গুণাবলী অর্জন করতে সক্ষম হয়েছেন৷ তবে নফসের কিছু কিছু ক্ষতিকর গুণাবলী অবশিষ্ট থাকায় তারা আল্লাহ্‌র নৈকট্য লাভ ও সুফিয়্যার চুড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারেন নি৷ (খ) মালামাতিয়্যাহ: এরা হচ্ছেন এ দল, যারা ইখলাসের হাক্কিক্লাত অবলোকনের মধ্যে এবং সিদকের আইন-কানুন সংরক্ষণের মাঝে অনেক সাধনা করেছেন৷ এরা নিজেদেরকে লুকিয়ে রাখেন। ইবাদতের ক্ষেত্রে একবিন্দুও পিছপা হন না৷ একটি নফলও তরক করেন না৷ তাদের মধ্যে সর্বাবস্থায় ইখলাসের হাল বিদ্যমান৷ তাদের অবস্থা (হাল) ও কর্মে (আমলে) আল্লাহর সন্তুষ্টি বৈ আর কিছু নেই৷ মুতাসাওয়্টিফাহ ও মালামাতিয়্যাদের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে: (ক) মুতাসাওয়্যিফাহ বা সুফিয্যাহরা হচ্ছেন “মুখলাস"- উদ্ধারকৃত৷ (খ) মালামাতিয়্যাহরা হচ্ছেন “মুখলিস" - আন্তরিক৷ উভয় দলের “হালে"র ব্যাখ্য হচ্ছে এই: “তারা, আন্তরিকতায় এবং আমরা (আল্লাহ কর্তৃক) উদ্ধারকৃত”

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।