Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৮১ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন (আধ্যাত্মিক অবস্থার জ্ঞান) ও অন্যান্য জ্ঞান যেগ্ডলোর ওপর ইতোমধ্যে আলেচনা হয়েছে৷ ৬৫ উপরোক্ত (খ-এ উল্লিখিত) জ্ঞানসমুহ সাধারণ্যের জন্য নয়- বরং এগুলো কিছু খাস মানুষের ক্ষেত্রে উপযোগী যাদেরকে দান করা হয়েছে বিশেষ উপলব্ধি ক্ষমতা কোনো কোনো আসহাবে কিরাম রাদ্বিআল্লাহু আনহুম আক্ষেপ করে বলেছেন: “অপবিত্র চিন্তাকে আমলে পরিণত করা থেকে বিরত থাকার ক্ষমতা আমাদের আছে; তবে অপবিত্র চিন্তা জাগ্রত হওয়া থেকে নিজেদেরকে পবিত্র রাখার ক্ষমতা আমাদের নেই৷ যদি এসব (অপবিত্র চিন্তা) সম্পর্কে হিসাব নেওয়া হয় ও তা শাস্তিযোগ্য হয়- তাহলে তো আমাদের উপায় নেই!” এ সম্পকে কুরআন শরীফের এই আয়াত নাযিল হলো: “যারা সীমালজ্ঘন করে না, আল্লাহ তাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না৷” যে কেউ নির্দেশ পালনে অপারগ হয়, তার ওপর নির্দেশ পালন পালনীয় নয়; এবং তা পালন না করায় সে ক্ষতিগ্রস্ত হবে না৷ যে কেউ অপবিত্র চিন্তাকে দুরে রাখতে সক্ষম- তার ওপর কিন্তু সকল নির্দেশ পালনীয় হবে৷ শায়খদের মধ্যে যিনি কোনো ব্যাপারে ইয়াকিন রাখেন ও বুঝতে সক্ষম হন যে এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, তাহলে তিনি তাঁর নিজের অবস্থাভেদে উক্তি করেছেন৷ [এটা শরঈ নির্দেশ নয়] এই সীমাবদ্ধতা ব্যক্তির উপলব্িযোগ্যতার ওপর নির্ভরশীল৷ অন্যান্যরা যেসব জ্ঞান সম্পর্কে বলেছেন এবং নিজেদের হালের কারণে প্রভুর পক্ষ থেকে নির্দেশ হিসেবে মনে করেছেন, তাঁরা এগুলোকে আখ্যায়িত করেছেন: “ইলমে দিরাসাত” [পাঠদান জ্ঞান] ও “ইলমে ওয়ারিসাত” (উত্তরাধিকার জ্ঞান) হিসেবে

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।