Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৭ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন আহলে খিদমাত হলেন ওসব নতুন সালিক যারা খানক্কায় এসেছেন, এ পথের প্রতি ভালোবাসা হেতু। তারা খাদিম হিসাবে কাজ করেন যাতে করে পরহেজগার ও মাক্কামাতের অধিকারী ব্যক্তিদের সুনজরে পড়েন৷ তারা অবশেষে এ রাস্তায় অগ্রসর হতেও পারেন৷ তারা ধীরে ধীরে সুফি সম্প্রদায়ের কার্যকলাপ সম্পর্কে অবগতি অর্জন করেন৷ এতে তারা অবশ্যই সুফিদের দ্বারা উপকৃত হতে পারেন৷ আর সর্বোপরি তারা খানক্কার খাদিম হওয়ার যোগ্যতা লাভে ধন্য হন৷ বয়স্কদের জন্য সময় অতিবাহিত করার উত্তম পথ হলো আহলে খিলওয়াত হিসাবে অবস্থান৷ অপরদিকে যুবকদের জন্য সুহবতে বসা খিলওয়াত থেকে উত্তম। এতে তারা ইলম অর্জন করবে যাতে করে নিজেদের মধ্যে গোপনে অবস্থানরত শাহওয়াত সম্পর্কে তারা শতর্ক হয়ে যায়৷ এরূপ উপদেশবাণীই উচ্চারণ করেছেন হযরত আবু ইয়াকুব সুসী রাহমাতুল্লাহি আলাইহি খানক্কায় অবস্থানকারীদের মধ্যে আছে ভাগ্য, অনুরক্তি ও খিদমাত; তারা দ্বীন ও দুনিয়ার গুরুত্বপূর্ণ বিষয়াদিতে একে অন্যকে সাহায্য-সহায়তা করেন৷ খিদমতের যোগ্য এ ব্যক্তি হতে পারেন যার বাহ্যিক সাদৃশ্য ও অভ্যন্তরীণ পবিত্রতা অজিত হয়েছে এবং মনের মধ্যে একান্ত আগ্রহ জন্মেছে সুফিয়ায়ে কিরামের সঙ্গে সম্পর্ক স্থাপনের। এটা স্থাপনের উদ্দেশ্য কারো না থাকলে খিদমাতের যোগ্য হিসেবে বিবেচিত হবে না৷ আকর্ষণ ও প্রেমাসক্তদের নিকট খিদমাতের অযোগ্যরা থাকায় অপরদের নিকট অনেক ভালো জিনিষও কদাকার বলে প্রতীয়মান হতে পারে৷ খানক্কায় অর্পিত দায়িত্বশীল কেউ না থাকলেও উপস্থিত কামিল কোনো শায়খ মুরীদদের সবক প্রদান করবেন। শায়খ যদি মনে করেন মুরীদদের জন্য কিছু গ্রহণ পরিত্যাগ করে ফকিরী অবলম্বন দরকার, তখন তিনি তাদেরকে তাওয়াঞ্চুলের সবক দেবেন।

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।