১৭৮ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন একচল্লিশতম পরিচ্ছেদ ইলমে ফারিদ্বা [আল্লাহর হুকুমের জ্ঞান] সকল মুসমানের জন্য অবশ্য-অর্জনীয় ইলমে ফারিদ্বা”র ব্যাখ্যা সম্পর্কে উলামায়ে কিরামের মধ্যে মতানৈক্য বিদ্যমান: কেউ কেউ বলেছেন এটা হলো: (ক) “ইলমে ইখলাস” (আন্তরিকতার জ্ঞান): এর কারণ হলো, আল্লাহর আনুগত্য হওয়া যেমন তাঁর নির্দেশ, তেমনি এ আনুগত্যতায় আন্তরিক হওয়াও আল্লাহর নির্দেশ। জ্ঞানের দাবি হলো আমলের জরুরত। সুতরাং ইলমে ইখলাসের জন্য আমল জরুরি (খ) ইলমে আফাত-ই-ইখলাস (আন্তরিকতার বিপর্যয়ের জ্ঞান): এটাকে বলা যায় নফসের গুণাবলী, যেখানে ইখলাসের শক্তিই হচ্ছে এ গুণাবলী। ইলমে ইখলাস তখন নির্ভর করবে নফসের গুণাবলীর ইলমের ওপর। (গ) ইলমে ওয়াকত্ (সময়ের জ্ঞান): দৈনন্দিন আমলের ক্ষেত্রে কোন্ সময় কোন্টির জন্য উত্তম তা জানার জ্ঞানকে ইলমে ওয়াক্ত বলে। (ঘ) ইলমে হাল (আধ্যাত্মিক অবস্থা): এ জ্ঞানের অর্থ হলো প্রভু ও বান্দার মধ্যে আধ্যাত্মিক সম্পর্কের অবস্থা সম্পর্কে অবগত হওয়া। খাস করে এ হালের মধ্যে কী কী
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।