১৭৬ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন দিয়েছিলেন ঈমানের আলোকে সবাই আল্লাহর নৈকট্য লাভের নেশায় নিজেদের জীবনকে উৎসর্গ করে দেনা আল্লাহর গোপন রহস্যাবলীর সম্মুখস্থ যাবতীয় পর্দা তাঁদের সকাশে উন্মোচন হয়ে ওঠে। অতএব, তীদের ঈমান ছিলো কোনো প্রকার সন্দেহের উর্ধেব সাহাবায়ে কিরামের জামাআতে ঈমানের ক্ষেত্রে কোনো ধরনের মতানৈক্য সৃষ্টি হয় নি৷ এ ব্যাপারে তাঁদের মধ্যে পূর্ণাঙ্গ ইজমা ছিলো! যখন নবুওয়াতের সূর্য পর্দাবৃত হলো; এবং পবিত্রতার আলো বিশালতার পর্দার মধ্যে আবদ্ধ হয়ে গেলো, তখন মানুষের নফসের জমিনকে দুনিয়াবী আকাজ্ক্লার অন্ধকার ছেয়ে নিলো এবং মুছে গেলো সেখান থেকে এশি নূরের পবিত্র চমক৷ সূর্যের চতুর্দিকে পর্দা পড়ে যাওয়ায় সে লুকিয়ে গেলো সে এখন শুধুমাত্র তার ছায়া নির্গত করলো; এবং ক্রমে ক্রমে এতে লুকিয়ে থাকা দুনিয়াবী আকাঙ্ক্ষার অন্ধকার অতর্কিতে হামলা করে বসলো! হদয়সমূহ আনুগত্যের ময়দান থেকে মুখ ফিরিয়ে নিলো। এগুলো তখন শয়তানের ওয়াসওয়াসার ক্ষেত্রে পরিণত হয়ে গেলো। নবুওয়াতের দূরত্ব যতোই বাড়তে থাকে পর্দাবৃত হওয়ার মাত্রাও ততো বেশি বৃদ্ধি পেতে থাকে মানুষের মধ্যে প্রতিনিয়ত সামঞ্জস্যহীনতা ও ফিতনা-ফাসাদ গজে ওঠতে শুরু হয়। সুতরাং, যে কেউ মহাসত্যের সন্ধানী তাকে অবশ্যই প্রথম যুগের মহাত্সনদের অনুসরণ করতে হবে৷ এরা হচ্ছেন সাহাবায়ে কিরামের জামাআত- আহলে সুন্নাত ওয়াল জামা,আত তাকে দুনিয়ার লিন্সা ও ভালোবাসা থেকে মুখ ফিরিয়ে নিতে হবে৷ এতে তার মধ্যে হাক্লুল ইয়াকিনের নূর দ্বারা উন্মোচন হয়ে যাবে ফিরাসাতের দূরদর্শন। তার মধ্যে হয়তো হাক্িক্লাতের মহাসত্য একদা আত্মপ্রকাশ করবে।
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।