১৭৫ | হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর 'আওয়ারিফুল মা*আরিফ” থেকে তুহফাতুস সালিকীন চল্লিশতম পরিচ্ছেদ ইসতিকাদ [বিশ্বাস] আরবি শব্দ “ইশতিকাদ" ও “ইত্তিহাদ" এর অর্থ হচ্ছে: অস্তিত্বের রহস্যজগতে এক ধরনের জ্ঞান (ইলম) হৃদয় মাঝে এসে স্থিতিশীল হওয়া। হালের শুরুতে বার বার জ্ঞানের আলো অন্তরকে আলোকিত করে তুলে- এটাই হচ্ছে ইতিকাদের শুরু। ইতিকাদের অবস্থা অব্যাহত থাকার ফলে ক্রমান্বয়ে নফস একটি শিশুর নফসের মতো নিঙ্কলুষ হয়ে ওঠে ইত্তিহাদ অবস্থায় ঈমানের স্থিতিশীলতা অক্ষয়) লৌহশক্ত ভাঙ্কর্ষের মতো হয়ে ওঠে৷ এটা এতোই ইস্পাত-কঠিন যে, এর মধ্যে অন্য কোনো আকারের আত্মপ্রকাশ সম্পূর্ণ অসম্ভব। ই'তিকাদের অবস্থায় বান্দার মধ্যে ঈমানের হার্লিকাত তার অতীত (বাতিল) কৃষ্টি, দুম্চরিত্র ইত্যাদিকে মুছে ফেলে; তাকে নিয়ে যায় প্রথম সৃষ্টির পবিত্রতায়; অন্তর থেকে ছিড়ে ফেলে সব ধরনের জেদ বা একগুয়েমি ও উচ্চাকাজ্কা। এভাবে সালিক হয়ে ওঠে সত্যিকার ঈমানদার৷ তার নিকট আল্লাহর পবিত্র সত্তা সুস্পষ্ট হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, ওহির প্রভাবে এবং নবুওয়াতের নূরে সাহাবায়ে কিরামের নফস জাহিলিয়্যাতের অন্ধকার থেকে মুক্ত হয়ে উজ্ভ্বল হয়ে ওঠে৷ তাঁদের অন্তর স্বভাবের কলুষতা ও অবৈধ দুনিয়াবী আকাজ্কা থেকে দূরে সরে গিয়েছিল৷ তাঁরা আখিরাতের উত্তম প্রাপ্তির আশায় দুনিয়াকে বিসর্জন
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।