১৭৪ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন এভাবে যুগ থেকে যুগান্তরে, জরায়ু থেকে জরায়ুতে, তাবিঈনের রূহ থেকে মাশাইখে আজম ও হক্কানী উলামায়ে কিরামের রূহে চুম্বকার্ষণ প্রতিস্থাপন হয়ে আসছে৷ মুরাদ (মুর্শিদ) থেকে মুরীদের মাঝে আকর্ষণের শিকল বাঁধা হয়; এবং মুরাদে যাঁরা পরিণত হন, সকলেই মুরীদ থেকেই র্ূপান্তরিত। এটাই হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের উত্তম ফলাফল। এ সৌভাগ্য একমাত্র উম্মতে মুহাম্মদী তথা মুসলমানদের জন্য খাস ও নির্ধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ সুন্নাতের অনুসরণ ও মুর্শিদের রূহের সঙ্গে শিকল বাঁধার মাধ্যমে যে কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের সঙ্গে একাত্ম হয়েছে, তার মধ্যে প্রকাশ পাবে আল্লাহপ্রেমের ছোঁয়া। অবশেষে এ ব্যক্তি আল্লাহ চাহেন তো, আল্লাহর উচ্চপর্যায়ের প্রেমাস্পদে পরিণত হয়ে নিজেই মুর্শিদ হওয়ার যোগ্যতা লাভ করতে পারেন৷
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।