১৭৩ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন ওয়াসাল্লামের পবিত্র সুন্নাতের অনুসরণ এমনকি তাবিঈনের নিকট তাঁর অনুসরণ ছিলো সকল প্রেমের মাক্কাম থেকেও সর্বাধিক প্রিয়। হযরত আবু আলী দাক্কাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন: মুসা আ.) যখন একজন মুরীদ (প্রেমিক) হলেন তখন বললেন: “হে প্রভু! আমার হৃদয়কে খুলে দিন” মুহাম্মদ সো.) যখন একজন মুরাদ (প্রেমাস্পদ) হলেন তখন আল্লাহ তীকে বললেন: “আমি কী তোমার হৃদয়কে খুলে দিই নি?”| মুসা আলাইহিস্সালাম বললেন: “আপনাকে দেখতে চাই!” প্রভুর পক্ষ থেকে জবাব আসলো: “কখনো আমাকে দেখতে পারবে না!” হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তা'আলা বললেন: “আপনি কী, আপনার প্রভুর দিকে তাকাবেন না? হ্যা, অবশ্যই তাকাবেন)”। আকর্ষণের হাক্কিকাত সম্পর্কে দৃষ্টান্ত হলো: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাঁর প্রেমাস্পদের (প্রভুর) আকর্ষণ যেনো চুম্বকের প্রতি লোহার আকর্ষণ মহাপ্রভুর প্রেমের চুম্বক থেকে রূহে মুহাম্মাদ (সা.) প্রাপ্ত হয়েছে তাঁর উম্মতের প্রতি মুহাববতের আকর্ষণ৷ হাজার হাজার সাহাবায়ে কিরামের রূহসমূহকে তিনি মুহাববতের চুম্বক দ্বারা নিজের দিকে আকর্ষিত করে ইসলামের সুশীতল ছায়ায় একত্রিত করেন৷ যার যার সামর্থ অনুযায়ী সৌভাগ্যের চরম শিখরে উন্নীত সাহাবায়ে কিরাম রিদ্বওয়ানিল্লাহি তা'আলা আজমাঈন এই আকর্ষণের অংশীদার হোন৷ এরপর তাঁদের সুহবত লাভে সৌভাগ্যশীল তাবিঈনের রূহ চুম্বকার্ষণ লাভ করে৷
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।