Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৭২ | হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা*আরিফ” থেকে তুহফাতুস সালিকীন হালের শুরুতে যখন প্রেমিকরা আধ্যাত্মিক ভ্রমণে যায় আকর্ষণের সাহায্যে, তখন তারা মাক্কামের প্রান্তর অতিক্রম করতে থাকে- একটি মাত্র আকর্ষণ নিয়ে এসময় প্রেমিকরা আমলের হাক্কিকাত সম্পর্কে সম্যক অবগত হতে সক্ষম হয়৷ তাদের হালের পবিত্রতায় সম্পৃক্ত থাকে মাক্কাম পবিত্রকরণের উপকরণ। মাক্কামসমূহে সম্পৃক্ততা মূলত সাধারণ প্রেমিকদের জন্য খাস৷ তারা তখনো পৌঁছুয় নি কাশফ এর জগতে৷ তাদের আধ্যাজ্সিক ভ্রমণস্থান তখনো নফসের অন্ধকার দূরীকরণের স্তরে প্রতিটি মাক্কাম তাদের জন্য নফসের একেকটি অন্ধকার গুণের শুদ্ধিকরণের স্তুর। অবশেষে নফস এশি আলোক দ্বারা উজ্ভ্বল হয়ে ওঠে- লাভ করে ওজ্ভ্বল্যতার চমৎকারিত্ব। নফসের মতো, প্রকৃতির প্রতি আকর্ষণ হচ্ছে একটি অন্ধকার (যা, আন্তরিক সবরের মাক্কাম মুছে ফেলে) দুনিয়াবী ফুর্তি-আমোদে মত্ত হওয়া একটি অন্ধকার (যা, তপশ্চর্ধার মাক্কাম দ্বারা বিদুরিত হয়); আল্লাহর ওপর নিশ্চিত ভরসার ক্ষেত্রে কমতি একটি অন্ধকার (যা, রিজার মাক্কাম দ্বারা মুছে দেওয়া যায়) অতএব, প্রত্যেক মাক্কামেই একটি করে অন্ধকার মুছে ফেলা হয়- যতক্ষণ না নফসের মধ্যে আর কোনো অন্ধকার অবশিষ্ট না থাকো অবশেষে এসব অন্ধকার পর্দা- উন্মোচন পরিপূর্ণ হয়ে গেলে ইয়াকীনের সৌন্দর্যমন্তিত মুখখানা দৃষ্টির মাঝে ভেসে আসে সর্বোচ্চ কামিল মুরাদ (অনুসরণীয়, প্রেমাস্পদ, মুর্শিদ) এবং সর্বোচ্চ মাহবুব (প্রেমাম্পদ) হচ্ছেন সায়্যিদিল মুরসালীন, পেয়ারে নবীজী হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র তিনি ছাড়া আর কাউকে পরানো হয় নি সর্বোচ্চ সম্মানের পোশাক “প্রেমাস্পদ”। উম্মতের জন্য নবীপ্রেমের নিদর্শন হচ্ছে নজীবী সাল্লাল্লাহু আলাইহি

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।