১৭১ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন বান্দার অর্জন নয়- বরং এশি ইচ্ছাই হচ্ছে পছন্দের কারণ৷ হিদায়াতপ্রাপ্তির (গ্রহণযোগ্যতার) শর্ত বান্দাহ কর্তৃক তাওবাহ করার পূর্বেই নির্ধারিতা৷ এ অবস্থায় পছন্দ হচ্ছে “প্রেমাস্পদের হাল”। একমাত্র আয়োজন ও মাত্রায় প্রেমিকের হিদায়াতের হাল ও ভ্রমণের মাক্কামসমূহ নির্ধারিত হয়৷ ভ্রমণকারী নিম্ষের মাক্কামে পরিপূর্ণরূপে স্থিতিশীল না হয়ে উচ্চ মাক্কামে আরোহণ করতে পারবে না৷ সে আরোহণ করে: প্রথম থেকে দ্বিতীয়টিতে; দ্বিতীয়টি থেকে তৃতীয়টিতে ইত্যাদি। সুতরাং উক্তরূপ ক্রমানুসারে তারা (খুরীদরা) অতিক্রম করে সকল মাক্কাম। অবশেষে পৌঁছুয়ে যায় নিজেদের অস্তিত্ব বিলুপ্ত করে মুশাহাদার স্তরে- (প্রভুর) সামনা-সামনি। এরূপ উন্নীত মাক্কামে উপনিতরাই মুর্শিদ কর্তৃক খিলাফত লাভের যোগ্যতা অর্জন করেন৷ তখন স্বীয় শায়খ কর্তৃক মুরীদও শায়খ হওয়ার মর্যাদায় ভূষিত হন৷ তিনি এবার নিজেই মুরীদ করার যোগ্যতা লাভ করেন৷ মুর্শিদের মাক্বাম হচ্ছে মধ্যখানে: (ক) গোপন ও প্রকাশের মাঝখানে। (খ) প্রভু ও মানবের মাঝখানো এ মাক্কাম, দয়াময় প্রভুর সিংহাসনের মতো- গোলামের অস্তিত্ব। এর দু”টি দিক আছে৷ একপ্রান্ত আছে রহস্যময় গুপ্ত জগতের দিকে এবং অপরপ্রান্ত আছে বাহ্যিক বস্তজগতের দিকে। প্রথমটি দ্বারা গোলাম তার প্রভুর দয়া তাঁর গুপ্ত জগত থেকে প্রাপ্ত হয়৷ দ্বিতীয়টি দ্বারা সে তার প্রাপ্ত ধন প্রচার করে ও ছড়িয়ে দেয় বস্তু জগতে ও মানবসমাজে।
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।