১৬৯ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন মুরাদ বা পবিত্র রাস্তার ভ্রমণকারী হচ্ছেন মজযুব (আকর্ষিত ব্যক্তি), যিনি ভ্রমণপথে অনুভবের গুণাবলীর সকল মরুভূমি ও বিপৎসষ্কুল স্থানসমূহ অতিক্রম করেছেন৷ এরপর এঁশি আকর্ষণের সাহায্যে কলবের স্তর পেরিয়ে আরোহণ করেছেন রূহের স্তরে এরপর কাশফ ও ইয়াকিনের দরোজা পার হয়ে স্থিত হয়েছেন প্রভুর মুশাহাদার উচ্চতর মাক্কামে। অথবা তিনি, আল্লাহর আকর্ষিত ব্যক্তি (মজযুব ইলাল্লাহ)। একজন পবিত্র রাস্তার ভ্রমণকারী, যিনি প্রথমে প্রভুপ্রেমের আকর্ষণে বিভোর হয়ে মাক্কামসমূহের প্রান্তর অতিক্রম করেছেন; পৌছুয়েছেন এশি জগতে ও মুশাহাদার স্তরে; এরপর ভ্রমণের পদব্রজে স্থিত হয়েছেন স্তর ও স্থিতির স্থানসমূহে৷ এরপর ইলমের মাঝে আহরণ করেছেন হাক্কিকাতের হাল। উপরোক্ত উভয় (মজযুব) ব্যক্তি “শায়খ' [মুর্শিদে কামিল] হওয়ার যোগ্যতা অর্জন করেছেন৷ তাঁরাই হচ্ছেন “মুকতাদা” (অনুসরণীয়) নিচের দুজনের কেউই শায়খ হওয়ার মর্যাদায় উন্নীত হন নি: ১. অপূর্ণ পবিত্র রাস্তার ভ্রমণকারী, যিনি সীরাতুল মুস্তাকীমের ওপর প্রতিঠিত থেকে প্রকাশের প্রান্তরে উপনীত হন নি৷ ২. অপূর্ণ আকর্ষিত ব্যক্তি, যিনি পবিত্র এ ভ্রমণপথের মাক্কাম, স্তর ও বিপৎসঙ্কুল স্থানসমূহের সূক্ষণ জ্ঞানার্জনে ব্যর্থ হয়েছেন উপরে [১ ও ২-এ] বর্ণিত এ দু'জনের পক্ষে কাউকে মুরীদ করে তরীকাতের দীক্ষাদান বৈধ নয়৷ আধ্যাজ্িক জগতের রহস্য মানবের মধ্যে উন্মোচন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না মুরীদ ও মুরাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ মুরীদের ওপর মুরাদের
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।