১৬ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন খানক্কায় বসবাসকারী ব্যক্তি আগত ভ্রমণকারীকে নিঙ্গে উল্লেখিত চারটি আদব রক্ষা করে স্বাগত জানাবেন: ১. সাদর সম্ভাষণ (তারহিব) ২. সন্মান প্রদর্শন। ৩. আদর-যত্ব্া ৪. হাসিমুখে থাকা। খানক্কার খাদিম আনন্দচিত্তে মেহমানকে নাস্তা উপবেশন ও মিষ্টিমুখ করাবেন যদি কোনো মেহমান খানক্কার আদব-কায়দা সম্পর্কে অনবগত হয়ে থাকেন তাহলে খানক্কায় অবস্থানকারী কেউ তার প্রতি অবজ্ঞা প্রদর্শন থেকে বিরত থাকবেন ও তাকে প্রবেশে বাধা দেবেন না৷ কারণ অনেক পবিত্র ও পরহেজগার ব্যক্তিও সুফিদের আস্তানার আদব-কায়দা সম্পর্কে গাফিল৷ অবজ্ঞা হেতু তাদের হৃদয়ে আঘাত পেতে পারেন ও অন্তরে বিরক্তিবোধ এসে যেতে পারে৷ এর পরিণতি ঈমান ও জগতকে আহত করতে পারে৷ মানুষের প্রতি দয়াপ্রদর্শন হলো উত্তম চরিত্রের লক্ষণ৷ অসুস্থ-চরিত্র হলো অসুস্থ স্বভাবের কুফল৷ খানকায় যদি কেউ আসেন, যিনি এখানে অবস্থানের যোগ্যতা রাখেন না অথচ উপস্থিত ব্যক্তিরা তার প্রতি দয়া প্রদর্শন ও উত্তম আচরণ দেখান, তাহলে তিনি অবশ্যই আকৃষ্ট হবেন। খানক্লায় তিন দল লোকের সমাগম ঘটে: ক. আহলে খিদমাতা খ. আহলে সুহবত (সান্নিধ্যলাভকারী) গ্. আহলে খিলওয়াত (অবসরকারী)।
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।