Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৬৮ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন উনচল্লিংশ পরিচ্ছেদ মার্রিফাতে মুরীদ, মুরাদ, সালিক ও মাজযুৰ মুরীদ: অনুসরণকারী, প্রেমিক, শিষ্য মুরাদ: অনুসরণীয়; প্রেমাস্পদ, শায়খ সালিক: তরীকতের রাস্তায় ভ্রমণকারী। মজযুব: আকর্ষিত জন৷ মুরীদকে মুক্তাদী বা অনুসরণকারী বলা হয় এজন্য যে: তার চোখের দৃষ্টি প্রখর ও আলোকিত হয় প্রদর্শনকারীর [মুর্শিদের) দিকনির্দেনার নূরে ফলে মুরীদ তার নিজের দোষক্রটির প্রতি দৃষ্টিপাত করতে সক্ষম হয়৷ পূর্ণতাপ্রাপ্তির ইচ্ছার অগ্নি তার স্বভাবে প্রজ্বলিত হয়৷ সে মুরাদ (মুর্শিদের) ও প্রভুর রেবের) নৈকট্য লাভে বিভোর হয়ে পড়ে৷ আকাজ্জ্ী ব্যক্তির ভ্রমণের প্রতি আকর্ষিত হয়ে, মুরীদ আল্লাহ ও মুরাদ ছাড়া ইহ ও পরজগতে আর কিছুই চায় না। তার জন্য স্বয়ং ইচ্ছাও অস্পষ্ট হয়ে ওঠে। এরূপ কথাই বলেছেন হাযারাত শায়খ আবদুল্লাহ হাফিজ ও শায়খ আবু উসমান হিরী রাহমাতুল্লাহি আলাইহিমা। মুরাদকে মুক্তাদা অনুসরণীয়) বলা হয় এজন্য যে: মুরীদের ওপর তাঁর নিয়ন্ত্রণ এ পর্যায়ে পৌঁছুয়েছে যে, তিনি অপূর্ণতাকে পূর্ণতা দান করতে পারেন; নিজের দৃষ্টিপাত দ্বারা মুরীদকে সঠিক পথের দিক- নির্দেশনা প্রদান করতে সক্ষম।

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।