১৬২ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন “আইনুল ইয়াকিন” যখন পূর্ণতা লাভ করে তখন এটার মধ্যে দৃষ্টিশক্তির সৌন্দর্য বৃদ্ধি পায়৷ হযরত আলী ইবনে আবি তালিব রাদিআল্লাহু আনহু এই মাক্কামের অবস্থা বর্ণনা করতে যেয়ে বলেন: “সকল পর্দাও যদি ফেটে যায়, সবগুলোই আমার ইয়াকিনকে বৃদ্ধি করবে না” একদল লোক পরজগতে আল্লাহর দর্শনকে অস্বীকার করে; তারা দু'টি ক্ষেত্রে ভুল করেছে: (১) তারা বুঝেনি আল্লাহ্র বাক্য: “তিনি, যাকে চোখ বুঝতে পারে না” (২) পরজগতকে ইহজগতের সঙ্গে তুল্য মনে করে৷ উপরের প্রথম কথাটি (১) সম্পর্কে ব্যাখ্যা হচ্ছে: “দেখা” এক জিনিষ (যা সম্ভাব্য), কিন্তু বুঝা আরেক জিনিষ (যা কঠিন) সূর্যের আকার যে কোনো ব্যক্তি দেখতে পারে; কিন্তু একে বুঝা কঠিন ব্যাপার দ্বিতীয় কথাটি (২) সম্পর্কে ব্যাখ্যা হচ্ছে: ইহজগতকে “দেখার সাথে পরজগতকে “দেখা"র মধ্যে কোনো সম্পর্ক বা সামঞ্জস্য নেই৷ “ফানি” ও “বাকি"র মধ্যে কী সম্পর্ক থাকতে পারে? ভুলটি হচ্ছে এখানে: তারা ভেবেছে, এ জগতে দেখা যেরূপ পরজগতেও তা- ই৷ কারণ, দেখার জন্য নিচের ৫টি শর্ত জরুরী: ১. একটি দিক, ২. একটি স্থিতি (স্থান), ৩. একটি বর্ণনা (আকৃতি), ৪. একটি গুণ রেও, রূপ, শক্ত, নরম, ভারী ইত্যাদি) ও ৫৫) একটি আলোকের বেষ্টনী (আলোক-প্রতিবিম্বতা)।
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।