১৬১ | হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর 'আওয়ারিফুল মা*আরিফ” থেকে তুহফাতুস সালিকীন সাইত্রিশতম পরিচ্ছেদ রুইয়াত [আল্লাহদর্শন] সুস্পষ্টভাবে আল্লাহদর্শন: (ক) ইহজগতে সম্ভব নয়, “ফানি” মধ্যে “বাকি” নেই৷ (খ) পরজগতে ঈমানদারদের জন্য খাস৷ তবে কাফিরদের জন্য নিষিদ্ধ ঈমানদাররা (মুসলমানগণ) আল্লাহকে দেখে: (ক) ইহজগতে, ঈমানের নেত্রে ও ধ্যানস্থাবস্থায় ক্ষণস্থায়ী পলকের মাধ্যমে (খ) পরজগতে, দৃষ্টির পলক ও ধ্যানের মাধ্যমে (হাদিসের বর্ণনানুযায়ী)। সত্যিকার ঈমানের হাক্কিকাত হচ্ছে এই: নিজের বিশ্বাসে ঈমানদার ব্যক্তি ইয়াকিনের স্তরে পৌছেছে ইহজগতে লোকজন: (ক) ইলমে ইয়াকিনের মাধ্যমে জানে; এবং তাদের আইনুল ইয়াকিন হচ্ছে পরজগতের জন্য প্রতিশ্রুত (খ) “আইনুল ইয়াকিনে"র মাধ্যমে দেখেন; এবং “হাক্ুল ইয়াকিন' হচ্ছে পরজগতের জন্য প্রতিশ্রুত এ জন্য বলা হয়: “আমার অন্তর মাঝে, আমার প্রভুকে আমি দেখেছি” এটাই হচ্ছে ঈমান হযরত মু'আয রাদ্বিআল্লাহু আনহু সাহাবায়ে কিরামের দরোজার সামন দিয়ে যাত্রা করতেন এবং বলতেন: “এতে করে আগামী এক ঘন্টার জন্য “ঈমানদার” হতে পারি”
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।