Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৬০ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন প্রত্যেক নামাযের পর পাঠ করবেন ৩৩ বার সুবহানাল্লাহ [মহিমা আল্লাহর প্রতা, ৩৩ বার আল-হামদুলিল্লাহ [যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য], ৩৩ বার আল্লাহু আকবার [আল্লাহ মহান] ও ১ বার লা-ইলাহা ইল্লাল্লাহ [আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই]। আমল দু'*প্রকারের: ১. বাহ্যিক। যেমন: নামায, জিকির, তিলাওয়াতে কুরআন, ইসমে জাত ও সিফাত বার বার উচ্চারণ করা৷ ২. অভ্যন্তরীণ৷ যেমন: জিকিরে খফি, মুহাজিরা [আল্লাহর সম্মুখে উপস্থিত থাকা], মুরাকিবা [ভয়সহ ধ্যানস্থ হওয়া], মুহাসিবা [আমলের হিসাব করা] উপরোক্ত তরতীবে আমল করা উত্তম৷ বাহ্যিক ও আভ্যন্তরীণ আমলকে একত্রিত করতে চেষ্টা চালানো উচিৎ সালিককে নামায, তিলাওয়াত ও জিকিরের মধ্যে ঢুবে থাকতে হবো৷ এসব আমল করার সময় অন্তরে আল্লাহর উপস্থিতি [মুশাহিদা] ও তীর প্রতি ভয় রাখা চাই। “মুরাকিবা' হচ্ছে ধ্যানের অবস্থা, যেখানে সালিক একমাত্র আল্লাহকেই সর্বাবস্থায় ও সর্বদা তার সংরক্ষক ও দর্শক ভাববে। আর এটাই হচ্ছে জিকিরের নির্যাস। মুরাকিবার ক্ষেত্রে সালিক যদি অলসতা অনুভব করে; এবং প্রলোভন ও ভিন্নচিন্তা শক্তিশালী হয়ে ওঠে, তাহলে উচিৎ হবে নিদ্রার মাধ্যমে বিশ্রাম গ্রহণ করা এতেকরে নফেসর ওপর থেকে নির্যাতন ও দুর্বলতা দূর হবে৷ সে পুনরায় আমলের প্রতি আকর্ষণ বোধ করবে৷ নফসকে এভাবে মাঝে-মধ্যে বিশ্রামের সুযোগ না দিলে যন্ত্রণা হেতু সে বিভ্রান্তিমূলক কল্পনা অন্তরে ঢুকিয়ে দেবে; বিভিন্ন অভিযোগ উত্তাপন করবে; আমল করা কঠিন করে তুলবে। রাতে নিদ্রা যাওয়ার পূর্বে সালিককে অযু করতে হবে৷ তাহাজ্জুদের সময় ঘুম থেকে জেগে ওঠে নিয়মিত তাহাজ্জুদের নামায আদায় করতে হবে৷

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।