১৫৯ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন করুন৷ আমার মিযানের পাল্লাকে নেকি দ্বারা ভারী করুন৷ আমাকে নিরাপত্তা দিন আপনার করুণা দ্বারা আমায় মাফ করুন৷ হে করুণাময়! হে রাহমানুর রাহীম! হে আল্লা-হ!” এরপর ফযরের দু"রাকাআত সুন্নাত পড়বেন প্রথম রাকাআতে সুরা ফাতিহার পর সুরা কাফিরুন ও দ্বিতীয় রাকাআতে সুরা ফাতিহার পর সুরা ইখলাস পাঠ করবেন৷ মসজিদে যাওয়ার পথে দুআ করবেন: “হে আল্লাহ! আপনার আনুগত্যশীল বান্দাদের ওয়াসিলায়; আপনার ফকির-দরবেশদের ওয়াসিলায়, আমার এই যাওয়া- আসার মাধ্যমে আমি আপনার নিকট প্রার্থনা করছি, হে আল্লাহ্! পাপকার্য ও মুনাফিকী থেকে পানাহ চাচ্ছি; আপনার অভিসম্পাত থেকে বাঁচতে ও অনুগ্রহ পাওয়ার আশায় আমি বের হয়ে এসেছি; দোযখের আগুন থেকে রক্ষা পেতে ও গুনাহখাতা থেকে মাফি পেতে আমি আপনার উপাসনা করি- আর আপনি ছাড়া গুনাহখাতা মাফ করার আর কেউ নেহা” এরপর মসজিদে প্রবেশ ও বের হওয়ার দুআ; প্রবেশের সময় আগে ডান পা ঢুকানো ও বের হওয়ার সময় আগে বাম পা বের করা ইত্যাদি আমল করবেন। সম্ভব হলে ফযরের নামায শেষে ইশরাকের সময় পর্যন্ত মসজিদে বসে দুআ, দরূদ, জিকির-আজকার ও কুরআন তিলাওয়াত করবেন৷ এরপর ইশরাকের নামায আদায় করবেন। ফঘরের পর তিলাওয়াত করবেন: সুরা ফাতিহা; সুরা বাক্কারার (২) ১-৫, ১৬৪- ১৬৫, ২৫৫-২৫৭ এবং ২৪৮-২৮৬ নাম্বার আয়াত; সুরা আলে-ইমরানের (৩) ১৮- ১৯, ২৬-২৭ এবং ১৯০-২০০ নাম্বার আয়াত; সুরা কাহাফের (১৮) ১০৭-১১০ নাম্বার আয়াত; সুরা হাদীদের (৫৭) ১-৬ নাম্বার আয়াত; এবং সুরা হাশরের (৫৯) ২১-২৪ নাম্বার আয়াত
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।