১৫ | হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা*আরিফ” থেকে তুহফাতুস সালিকীন প্রথম পরিচ্ছেদ খানক্বায় দু'ধরনের লোকের সমাগম হয়: ১. সফরকারী মুসাফির) ২. বসবাসকারী মুক্কিম) যখন কেউ কোনো সুফি খানক্কায় এসে অবস্থান করবেন তখন তিনি দুপুরের পূর্বেই উপস্থিত হতে চেষ্টা চালাবেন যদি কোনো কারণে সময়মতো উপস্থিত হতে অপারগ হন তাহলে তিনি কোনো মসজিদ বা অন্যত্র রাত কাটাবেন৷ পরদিন সুর্যোদয়ের পর খানক্রায় প্রবেশ করবেন নিম্গলিখিত আদবগুলো রক্ষা করে: ১. প্রথমেই দু"রাকাত নফল নামায পড়বেন ২. উপস্থিত সবাইকে সালাম জানাবেন৷ ৩. উপস্থিত সকলের সঙ্গে মুআনাকা ও মুসাহাফা করবেন৷ সুন্নাত আদব হলো, আমগনকারী খানক্কায় অবস্থানকারীদের জন্য খাবার কিংবা অন্য কোনো উপহারসামস্ত্রী নিয়ে আসবেনা কথা বলতে অনুমান করবেন না; যতক্ষণ কেউ প্রশ্ন করবেন না, ততক্ষণ নীরব থাকবেন৷ অন্তত ৩ দিনের জন্য বাইরে যাবেন না৷ ভ্রমণের ক্লান্তি থেকে মুক্ত হওয়ার পর তিনি শায়খের সঙ্গে সাক্ষাৎ করবেন৷ এরপর বাইরে যেতে হলে খানক্কার দায়িত্বশীল ব্যক্তির নিকট থেকে যথারীতি অনুমতি গ্রহণ করে যাবেন৷ তিনদিন অবস্থানের পরই সিন্ধান্ত নেবেন খানক্কায় অবস্থান করবেন কী না৷
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।