Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৫৮ | হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন ছত্রিশতম পরিচ্ছেদ আওরাদ [উপাসনা] তরীকতের সালিক গোধুলির [তাহাজ্জুদের] পূর্বে উযু সেরে নেবেন৷ এরপর ক্লিবলামুখী হয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামায আদায় করবেন৷ নিয়মিত জিকির করবেন ফযরের আযান ধ্বনিত হওয়ার পূর্ব পর্যন্ত। এরপর নিক্গে বর্ণিত উপায়ে প্রত্যেক ওয়াক্তের আযানের জবাব ও দুআ শেষে একান্ত মনোযোগসহ দু'আ করবেন: ফযরের আযান শেষে: “হে আল্লাহ! আপনার আজকের এ দিনের শুরু এবং পেছনে চলে যাওয়া রাতের অবসান হলো ডাক পড়লো আপনার উপাসনার৷ হে ক্ষমাশীলদের ক্ষমাশীল! আপনার ক্ষমাসুন্দর দয়ার দ্বারা আমাকে ক্ষমা করে দিন৷ ক্ষমা করুন আমার মাতাপিতা, সকল মু'মিনদেরে- পুরুষ ও নারী” ভোরবেলা সালিক আল্লাহর দিকে ধ্যানসহ কালিমা শাহাদাত পাঠ করবেনা এরপর বলবেন: “স্বাগত! হে কিরামান কাতিবীন ফিরিশতাদ্বয়! আল্লাহ আপনাদেরে অনুগ্রহ করুন৷ দয়া করে আমার আমলনামায় লিখুন: “লা-ইলাহা ইল্লাল্লাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহা৷ বেহেশত সত্যা দোযখ সত্য। পুলসিরাত সত্য৷ মুনকার নকীরের প্রশ্নসমূহ সত্য৷ মিযানের পাল্লা সত্যা হাশরের হিসাব-নিকাশ সত্য৷ আল্লাহর শাস্তি সত্য৷ আল্লাহর প্রতিদান সত্য আমলনামা সত্য৷ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত সত্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে: নির্দিষ্ট সময় উপস্থিত হলে, আল্লাহ তা'আলা সকল মৃতদেরে কবর থেকে পুনরুজ্জীবিত করবেন হে আল্লাহ! শেষ বিচারের বিপদের সময়ের জন্য আমি শুধু আপনার নিকট এই সাক্ষ্যনামা আমানত হিসেবে রেখে দিলাম৷ হে আল্লাহ! এটার ওয়াসিলায় আমার গুনাহ-খাতা মাফ করুন৷ গুনাহ করা থেকে রক্ষা

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।