১৫৭ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন পারে৷ ফানা নিয়ন্ত্রিত থকতে পারে৷ সালিকের অভ্যন্তর (হৃদয়) ফানার মধ্যে নিমজ্জিত থাকাসত্তেও বাহ্যিক ও দৈহিকভাবে তিনি জগতের সবকিছু অবলোকন ও কর্মক্ষম হতে পারেন৷ সময় সময় এটাও হতে পারে যে, তিনি যাত ও সিফাতের প্রকাশ অবলোকনের মাক্কামে অবস্থান করছেন; এবং ফানার হালের অপ্রকৃতিস্থতা থেকে প্রকৃতিস্থতায় ফিরে আসছেন৷ তিনি হচ্ছেন এ ব্যক্তি যিনি ফানার হালের শুরুতে মাতাল অবস্থার অনুভূতিকে পর্দাবৃত করেন বসরার একটি মসজিদে মুসলিম বিন ইয়াসির রাহিমাহুল্লাহ নামাযরত ছিলেন৷ হঠাৎ মসজিদের একটি পিলার ধবসে পড়লো আশপাশের লোকজন এমনকি অদূরবর্তী বাজারের মানুষ সবাই এ ব্যাপারে ওয়াকিফহাল থাকলেও মুসলিম রাহিমাহুল্লাহ কিছুই বুঝতে পারলেন না| এটার নামই হচ্ছে হালের অবস্থায় অপ্রকৃতিস্থ থাকা বহির্গামী ফানাকে সমর্থনকারী বাকা হচ্ছে এই: ইচ্ছা ও আকাঙ্ক্ষার ফানার শেষে আল্লাহ তাঁর বান্দাকে ইচ্ছাশক্তি ও আকাঙ্ক্ষার নিয়ন্ত্রক বানিয়ে দেন৷ যাকিছু তিনি ইচ্ছা করেন তা হয় আল্লাহর ইচ্ছা। অন্তর্গামী ফানাকে সমর্থনকারী বাকা হচ্ছে এই: যাত ও সিফাতের ফানা দ্বারা যাবতীয় পর্দা উন্মোচন হয়৷ বান্দার নিকট প্রভু যেমন তীর সৃষ্টির জন্য পর্দা নন; তদ্রপ সৃষ্টিও প্রভুর সম্মুখে পর্দা নয়৷ শুধুমাত্র ফানার মাক্কামে স্থির সালিকের জন্য আল্লাহ হচ্ছেন তীর সৃষ্টির পর্দা। অপরদিকে যারা ফানার স্তরে উন্নীত হন নি, তাদের জন্য সৃষ্টি হচ্ছে আল্লাহর পর্দা। ফানার পরে, বাকার স্তরে উন্নীত ব্যক্তি দর্শন করে প্রতিটি পর্দা তার নিজস্ব মাক্কামে। এখানে থাকে না এক পর্দা (সৃষ্টিকর্তার পর্দা) ওপর পর্দা (সৃষ্টির পর্দা) দ্বারা আবৃত৷ বান্দার মধ্যে একাত্রিত হয় ফানা ও বাকা উভয়টি৷ ফানাতে তিনি বাকী [স্থায়ী এবং বাকাতে তিনি ফানী (বিলুপ্ত)।
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।