Awariful Ma'arif Tuhfatus Salikeen
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৫৬ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন “ফানা"র প্রকার দু”টি: বহির্গামী ও অন্তর্গামী: ১. বহির্গামী ফানা: এটা হচ্ছে আমলের ফানা৷ এটা এশী আমলের অন্তরভুক্ত। এরূপ ফানার অধিকারী এশী আমলের মধ্যে এতোই ঢুবে থাকেন যে, তিনি নিজে কিংবা অপর কেউ তার আমল, ইচ্ছা, আকাঙ্কা ইত্যাদি দেখতেই পান না৷ একমাত্র আল্লাহ তা”আলাই তার আমলকে দেখতে পারেন৷ এ আমল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকো অনেক সালিক এই মাক্কামেই অবস্থান করে জীবন কাটিয়েছেন৷ ২. অন্তর্গামী ফানা: এটা হচ্ছে সিফাত (গুণাবলী) ও যাতের ফানা। এই হালের অধিকারী ব্যক্তি আল্লাহর সিফাত ও যাতের মধ্যে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়৷ আল্লাহর যাতের মধ্যে ফানা হওয়ার অর্থ হচ্ছে “উযুদের' যাতে ফানা [ওয়াহদাতুল উযুদ - চুড়ান্ত ও চিরন্তন একক অস্তিত্ব, আল্লাহ]] হওয়া৷ এই ফানার মধ্যে সালিক এ সময় পর্যন্ত বিলুপ্ত থাকেন যতক্ষণ না তিনি (পুনরায়) আল্লাহর অস্তিত্ব দ্বারা চেতনালাভ করেন৷ এ সময় তিনি পবিত্র ও কলুষমুক্ত হৃদয়ের অধিকারী হোন৷ তার না থাকে কোনো লোভ না কোনো দুশ্চিন্তা আল্লাহ এ ব্যাপারে পূর্ণ জ্ঞাত যে, কেউ যদি ফানার স্তর অতিক্রম করে না থাকে তাহলে তার জন্য বাকার স্তর হচ্ছে শিরক৷ অপরদিকে ফানার স্তর অতিক্রমকারী যখন বাকার স্তরে উপনীত হবে তখন সে কিছুতেই শিরকে পতিত হবে না৷ অন্যকথায়, ফানার পরে বাকা- এ তরতীবের বিপরীত হয় না৷ ফানার মাক্কামে উপনীত সালিককে অপ্রকৃতিস্থ” [সম্পূর্ণ বেখবর] থাকাটা মোটেই শর্ত নয়৷ কেউ এ অবস্থায় থাকলে থাকতেও পরে। অপররা না-ও থাকতে

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।