১৫২ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন চৌত্রিশতম পরিচ্ছেদ কাজ |[সংকোচন। এবং বাস্ত [সম্প্রসারণ] হাক্কিকাতের পবিত্র পথের মুসাফির যখন মুহাববাতে আম এর মাক্কাম অতিক্রম করে এবং মুহাববাতে খাস এর মাক্কামে পদার্পণ করে, সে তখন নৈকট্য পায় হৃদয়বান ও প্রভুর হাল ধারণকারীদের৷ এসময় তার অন্তরে প্রবেশ করে কাজ ও বাস্ত এর হাল। অনুসন্ধান ও প্রত্যাশার এই উভয় অবস্থার মাঝখানে হৃদয়ের অবস্থার পরিবর্তনকারী (আল্লাহ্) তার অন্তরকে এমন করে দেন যাতেকরে সে মহানন্দের অনুভূতিকে উপলব্ধি করে৷ প্রভু তাঁর নিজের নূর দ্বারা সালিকের হৃদয়কে সম্প্রসারণ করেন৷ হাযারাত ওয়াসিতী ও নূরী রাহিমাহুল্লাহ বলেন: কোনো কোনো সময় কাজের শক্ত আঁকড়ানো দ্বারা আল্লাহ্ তা'আলা বান্দার হৃদয়কে মোচড়ে দেন৷ এর ফলে বান্দার মধ্যে মহানন্দের উপস্থিতি বিলুপ্ত হয়ে যায়- তার চোখ হয় অশ্রুসিক্ত। কোনো কোনো সময় বাস্তের প্রশস্ত ময়দানে, আল্লাহ তাঁর আঁকড়ানোর ক্ষমতাকে নিজেই কিছুটা শিথিল করেন৷ এর দ্বারা উদ্দেশ্য হলো সালিককে আনুগত্য ও আন্তরিক হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া। কজ এর নিদর্শন হচ্ছে: হৃদয় থেকে “হাষ্য” [জয়] নির্গত হওয়া, যাতেকরে আনন্দ মুহূর্তের অবস্থাকে ধরে রাখা সম্ভব হয় (সুরূর)।
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।