১৫০ | হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ+* থেকে তুহফাতুস সালিকীন তেত্রিশতম পরিচ্ছেদ শওক |আকাজ্কা] শওকের বৈশিষ্ট্য হচ্ছে: আনন্দের দাবী হেতু প্রেমাস্পদ কর্তৃক প্রেমিকের হৃদয়ে এক ধরনের আক্রমণ এর অস্তিত্ব নির্ভরশীল প্রেমিকের আন্তরিকতার ওপর হযরত আবু উসমান হিরী রাহিমাহুল্লাহ বলেন, “শওক হচ্ছে মুহাববাতের ফল; যে আল্লাহর প্রেমে পড়েছে সে তো তাঁর সাথে মিলনাকাজ্কায় বিভোরা” প্রেমের স্তরভেদে শওয়কের ধরন দুটি: ১. প্রেমাস্পদের সন্তুষ্টি, ক্ষমা ও দয়া হেতু প্রেমিকের মধ্যে শওকের অবস্থা ২. “যাতের" প্রেমিকের মধ্যে শওকের অবস্থা যা আসে প্রেমাস্পদের সঙ্গে মিলন ও সম্পর্কের ফলে এ ধরনের উচ্চ মর্যাদাশীল শওক লাল-সালফার বস্তুর মতো যার মাত্রা অ্তিত্বের মধ্যে অত্যন্প। এর কারণ হলো, সাধারণত মানুষ আল্লাহর দয়ার অনুসন্ধান করে- স্বয়ং আল্লাহকে নয় এক অন্তরদৃষ্টিসম্পন্ন সুফি) বলেন: তুমি দেখতে পাবে হাজার হাজার: আবদুর রাহমান - সর্বাধিক দাতার গোলাম, আবদুর রহীম - সর্বাধিক দয়াবানের গোলাম, আবদুল করীম - সর্বাধিক উদার প্রভুর গোলাম, কিন্তু খুবই অল্পজন দেখবে যে: আবদুল্লাহ্ - আল্লাহর গোলাম।
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।