১৪৯ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন ১০. প্রেমাস্পদের দীদার ও তাঁর সঙ্গে একত্রীকরণ হেতু প্রেমিকের মধ্যকার শওক মুছে যাবে না৷ বরং প্রতি মুহূর্তের মুশাহাদা ও মিলনের প্রতিটি স্বাদে তার স্বভাবে সৃষ্টি করবে নতুন নতুন শওক, বিস্মায়তা এবং আকাঙ্কা। প্রেমাস্পদের নৈকট্য, মহিমময়তার মাত্রা ও দৃষ্টি যতো প্রবল হবে, তার শওক, অস্থিরতা এবং মিলনাকাজ্কা ততো বুদ্ধি পাবে কারণ প্রোমস্পদের সৌন্দর্য যেমন অসীম; ঠিক তদ্রূপ প্রেমিকের আকাজ্কাসমূহও হয়ে যায় অসীম মুহাববাতের অনেক নিদর্শনের কটি মাত্র এখানে বর্ণিত হয়েছে৷ মুহাববাতের পূর্ণাঙ্গ বর্ণনা আদৌ সম্ভব নয়৷ কারণ শব্দ দ্বারা প্রেমের ব্যাখ্যা কখনো পূর্ণাঙ্গভাবে ফুটিয়ে তুলা যায় না৷ প্রত্যেকেই নিজেদের হাল মুতাবিক মুহাব্বাতের ব্যাখ্যা- বিশ্লেষণ ভাষার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন মাত্র
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।