১৪৭ ] হযরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রা. এর “আওয়ারিফুল মা”আরিফ” থেকে তুহফাতুস সালিকীন প্রেমিকের চক্ষু ছাড়া কোন চোখ এগুলো দেখতে পায় না৷ আসল প্রেমিকদের থেকে নকল প্রেমিকদেরকে আলাদা করতে আমরা খোদাপ্রেমিকের ১০টি নির্দশনের বর্ণনা তুলে ধরছি: ১. প্রেমিকের অন্তরে এ জগৎ কিংবা পরজগতের প্রতি কোনো ভালোবাসা থাকবে না৷ ২. তার সম্মুখে উপস্থাপিত জাগতিক কোনো সৌন্দর্যের প্রতি সে জাক্ষেপও করবে না৷ সে কখনো প্রেমাস্পদের সৌন্দর্য থেকে নিজের মুখ ফিরিয়ে নেবে না একদা একব্যক্তি এক সুন্দরী নারীর সাক্ষাৎ পেলো সে নারীর প্রতি প্রেম নিবেদন করলো৷ পরীক্ষার জন্য সুন্দরী তাকে বললো: - আমার পেছনে আমারই এক বোন আছে যার রূপ-লাবন্য আমার চেয়েও বেশি৷ লোকটি পেছন দিক তাকালো। আসলে সেদিকে কেউ ছিলো না। মেয়েটি তাকে তিরস্কার করে বললো, - ওহে আত্ম-দর্শনেচ্ছু! আমি আপনাকে দূর থেকে দেখে ভেবেছিলাম একজন প্রজ্ঞাবান ব্যক্তি; যখন কাছে আসলেন ভাবলাম, হয়তো আপনি প্রেমিক৷ কিন্তু এখন দেখছি আপনি না কোনো প্রজ্ঞাবান না কোনো প্রেমিক! [সত্যিকার প্রেমিক হলে আপনি পেছন দিকে তাকাতেনই না!] ৩. প্রেমাম্পদের সাথে মিলনাকাজ্ার উপায়, উপকরণকে সে সর্বদা মূল্যবান মনে করবে এবং সে হবে আনুগত্যশীল৷ কারণ প্রেম ও আনুগত্য হচ্ছে প্রেমের নির্যাস৷
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।